শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন

কমলনগরে পীর সাহেব চরমোনাইয়ের ইসলাহী ইজতেমা’: লাখো মুসল্লির ঢল

প্রতিবেদকের নাম / ৪৯ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

মোখলেছুর রহমান ধনু,

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার মুন্সিগঞ্জ বাজার সংলগ্ন মাঠে আজ মঙ্গলবার শেষ হতে যাচ্ছে তিন দিনব্যাপী বিশাল ‘ইসলাহী ইজতেমা’। ইজতেমার শেষ দিনে আজ প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন আমীরুল মুজাহিদীন হযরত মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই)।

বাংলাদেশ মুজাহিদ কমিটি কমলনগর উপজেলা শাখার উদ্যোগে এবং মুন্সিগঞ্জ মারকাযুত তাক্বওয়া ইসলামিয়া মাদরাসা ও স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় এই আধ্যাত্মিক সমাবেশের আয়োজন করা হয়েছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বিশাল এই আয়োজন অত্যন্ত সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। আগত মুসল্লিদের সেবায় নিয়োজিত রয়েছেন বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবক।

ইজতেমাকে কেন্দ্র করে গত দুই দিন ধরেই মুন্সিগঞ্জ বাজার ও আশপাশের এলাকায় ধর্মপ্রাণ মুসলমানদের ঢল নেমেছে। আজ শেষ দিনে পীর সাহেব চরমোনাইয়ের আগমন উপলক্ষে উপস্থিতির সংখ্যা প্রায় লাখে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে। পীর সাহেব চরমোনাই ছাড়াও দেশবরেণ্য ওলামায়ে কেরাম ইজতেমায় গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন।

ইজতেমা আয়োজনের মূল লক্ষ্য হলো মানুষের আত্মশুদ্ধি বা ইসলাহ্ এবং দ্বীনি শিক্ষা বিস্তার করা। আয়োজক কমিটির পক্ষ থেকে সকল ধর্মপ্রাণ মুসল্লিকে এই আধ্যাত্মিক মজলিসে অংশগ্রহণ করে ইহকাল ও পরকালের পাথেয় সংগ্রহের উদাত্ত আহ্বান জানানো হয়েছে।

আজ বিকেলে দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনায় পীর সাহেব চরমোনাইয়ের পরিচালনায় আখেরী মোনাজাতের মাধ্যমে এই তিন দিনব্যাপী ইজতেমার সমাপ্তি ঘটবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

কমলনগরে পীর সাহেব চরমোনাইয়ের ইসলাহী ইজতেমা’: লাখো মুসল্লির ঢল

www.dainikkagoj.com
12 May 2026

কমলনগরে পীর সাহেব চরমোনাইয়ের ইসলাহী ইজতেমা’: লাখো মুসল্লির ঢল

www.dainikkagoj.com