শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন

প্রতিবেদকের নাম / ২০ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

দৈনিক ঢাকা প্রতিদিন-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিকের গ্রেফতারের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও সত্য প্রকাশের অধিকার নিশ্চিতের দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করেছে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)।

শুক্রবার (২৪ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে সিআরএর উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক, সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জনস্বার্থে অনিয়ম, দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের সংবাদ প্রকাশের কারণে কোনো সাংবাদিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হলে তা শুধু একজন সাংবাদিকের ওপর আঘাত নয়, বরং স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার ওপর হুমকিস্বরূপ।

বক্তারা অভিযোগ করেন, ফায়ার সার্ভিসের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির তথ্য প্রকাশ করায় দৈনিক ঢাকা প্রতিদিন-এর সাংবাদিক হাফিজুর রহমান শফিককে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তারা বলেন, দুর্নীতির সংবাদ প্রকাশ কোনো অপরাধ হতে পারে না; বরং দুর্নীতিবাজদের আইনের আওতায় আনা এবং অনুসন্ধানী সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।

মানববন্ধন থেকে সাংবাদিক হাফিজুর রহমান শফিকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়। পাশাপাশি ভবিষ্যতে কোনো সাংবাদিক যেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে হয়রানি, ভয়ভীতি বা মিথ্যা মামলার শিকার না হন, সে জন্য সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিআরএর সভাপতি সোহাগ আরেফিন, সহ-সভাপতি মো. রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল, সহ-সাংগঠনিক সম্পাদক শাকিল, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল কাদের রাজু, অর্থ সম্পাদক শাহাবুদ্দিন রমিজ, দপ্তর সম্পাদক আশরাফ উদ্দিন, সহ-দপ্তর সম্পাদক জহির উদ্দিন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোর্শেদ, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক রিদওয়ান হৃদয় এবং সদস্য মো. মুস্তাফিজ, মো. রিয়াজ, মো. খোকন, সাইদুর রহমান মোরশেদ, রাকিব উদ্দিন, নাসির উদ্দীন, মো. গিয়াস উদ্দিন টিটুসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসটিভি ২৪-এর প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, সাংবাদিক ইয়াসমিন, দৈনিক সবুজ বাংলাদেশ-এর চট্টগ্রাম প্রতিনিধি জয়নাল, সাইদুল ইসলাম সাগর, আমাদের মাতৃভূমিকা-এর চট্টগ্রাম প্রতিনিধি আব্বাস, পারভেজসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 July 2026

সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন

www.dainikkagoj.com
25 July 2026

সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন

www.dainikkagoj.com