শিরোনাম
তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার সিরাজগঞ্জে জজকোর্ট গেট থেকে কড়িতলা পর্যন্ত নিজ উদ্যোগে ফুলগাছ রোপণ করলেন সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাত্র ছয় ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই সদস্যের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। বীর মুক্তিযোদ্ধা বাবার জানাজা ও দাফন শেষে বাড়ি ফেরার পথেই নিজের মেয়ের মৃত্যুসংবাদ পান এক পিতা। একই দিনে দাদা ও নাতনির দাফন সম্পন্ন হওয়ায় পুরো এলাকায় সৃষ্টি হয়েছে গভীর শোকের আবহ।

শনিবার (২৫ জুলাই) সকালে উপজেলার দৌলতপুর পূর্বপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা যায়, উপজেলার পূর্বপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলী (৭২) বার্ধক্যজনিত কারণে শুক্রবার বিকেলে মারা যান। শনিবার সকাল ১০টায় মানিকদিয়ার কবরস্থানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাসের উপস্থিতিতে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে পরিবারের সদস্যরা বাড়ি ফেরার আগেই ফোনে আসে আরও একটি মর্মান্তিক সংবাদ। মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর নাতনি মুন্নি খাতুন (২৩) মারা গেছেন। জীবদ্দশায় দাদার দেখভালের দায়িত্বে ছিলেন মুন্নিই।

স্বজনরা জানান, শুক্রবার গভীর রাতে দাদার মরদেহের পাশে বিলাপ করতে করতে মুন্নি অসুস্থ হয়ে জ্ঞান হারান। পরে তাকে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার প্রস্তুতির সময় শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মুক্তিযোদ্ধার বড় ছেলে তুজাম উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, “বাবার জানাজা ও দাফন শেষ করে বাড়ি ফেরার পথেই জানতে পারি আমার মেয়ে মুন্নি আর বেঁচে নেই। একদিনে বাবা ও মেয়েকে হারিয়ে আমরা দিশেহারা হয়ে পড়েছি।”

তিনি আরও জানান, প্রায় এক বছর আগে মুন্নির বিয়ে হয় দৌলতপুর থানাপাড়া গ্রামের মোস্তাকের সঙ্গে। কয়েকদিন ধরে তিনি টাইফয়েডে ভুগছিলেন এবং আগে থেকেই ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন।

পারিবারিক সূত্র জানায়, শনিবার বিকেলে একই মানিকদিয়ার কবরস্থানে দাদা বীর মুক্তিযোদ্ধা ফুলবাস আলীর কবরের পাশেই মুন্নি খাতুনকে দাফন করা হয়। একই দিনে দাদা-নাতনির পাশাপাশি চিরনিদ্রায় শায়িত হওয়ার দৃশ্য স্বজন ও এলাকাবাসীকে আবেগাপ্লুত করে তোলে।

স্থানীয় বাসিন্দারা জানান, একই দিনে একই পরিবারের দুই সদস্যকে হারানোর এমন মর্মান্তিক ঘটনা তারা আগে কখনও দেখেননি। পুরো এলাকায় শোকের আবহ বিরাজ করছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 July 2026

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার

www.dainikkagoj.com
25 July 2026

বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার

www.dainikkagoj.com