শিরোনাম
তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার সিরাজগঞ্জে জজকোর্ট গেট থেকে কড়িতলা পর্যন্ত নিজ উদ্যোগে ফুলগাছ রোপণ করলেন সমাজসেবক হাজী মো. আব্দুস সাত্তার
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৪ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

মকবুল হোসেন

ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহের গফরগাঁওয়ে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) গফরগাঁও উপজেলা শাখার উদ্যোগে প্রবীণ রাজনৈতিক নেতা, শিক্ষাবিদ, সাংবাদিক ও মানবাধিকারকর্মী কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) বিকেল ৫টায় গফরগাঁও আদর্শ শিশু নিকেতন মিলনায়তনে আয়োজিত এ স্মরণসভায় সভাপতিত্ব করেন কমরেড সাইদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন এইচ এম ইয়াসিনুল আরাফাত।

সভায় বক্তব্য দেন গফরগাঁও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি ডা. কে এম এহছান, আব্দুর রহমান ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক নূর আবেদীন বাবুল, মাওলানা শামসুল হুদা পাঁচবাগী (র.) স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক আ. খালেক, সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড সাদেকুর রহমান শামীম, সিপিবি গফরগাঁও উপজেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুস সালেহীন এবং কমরেড আজিম উদ্দীন মাস্টারের ছেলে এখলাছ উদ্দীন আহমদ।

বক্তারা বলেন, কমরেড আজিম উদ্দীন মাস্টার ছিলেন সিপিবি, ছাত্র ইউনিয়ন ও ক্ষেতমজুর সমিতির গফরগাঁও উপজেলা কমিটির সাবেক সভাপতি। তিনি তেতুলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, গফরগাঁও প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, প্রবীণ সাংবাদিক এবং একজন নিবেদিত মানবাধিকারকর্মী হিসেবে সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।

আলোচকরা তাঁর কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, আদর্শ, সততা ও মানুষের কল্যাণে আজিম উদ্দীন মাস্টারের আজীবনের সংগ্রাম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয়। তাঁর আদর্শকে ধারণ করে শোষণ-নিপীড়ন ও বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 July 2026

গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com
25 July 2026

গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

www.dainikkagoj.com