শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন

জামালপুরে ফেসবুক ফেইক আইডি ব্যবহার করে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১২ মে, ২০২৬

 

জামালপুর প্রতিনিধি:

জামালপুরে অনলাইনে ফেসবুকের ফেইক (নকল) আইডি খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন বাধন রায় (২২) এবং মো. শরিফুল ইসলাম নিপু (৩৪)। পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, একটি সংঘবদ্ধ প্রতারক চক্র দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যবসায়িক পেজ ও ব্যক্তিগত ফেসবুক আইডির হুবহু নকল তৈরি করে অনলাইনে পণ্য বিক্রয়ের বিজ্ঞাপন প্রচার করছিল। আকর্ষণীয় অফারের মাধ্যমে গ্রাহকদের প্রলুব্ধ করে বিকাশ ও নগদ নম্বরে টাকা গ্রহণ করা হতো। তবে টাকা পাওয়ার পর কোনো পণ্য সরবরাহ না করে তারা প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করত।

তদন্তে আরও জানা যায়, গ্রেফতারকৃত দ্বিতীয় আসামি একটি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠানের সুপারভাইজার পদে কর্মরত থাকায় বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের তথ্য সংগ্রহ করে অবৈধভাবে একাধিক মোবাইল সিম উত্তোলন করতেন। এসব সিম পরে প্রথম আসামির কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হতো। এরপর সেগুলো ব্যবহার করে ফেসবুকে ফেইক আইডি খুলে প্রতারণা কার্যক্রম পরিচালনা করা হতো।

তথ্য প্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালিয়ে ১২ মে ২০২৬ রাত ২টা ৩০ মিনিটে ময়মনসিংহ জেলার আকুয়া এলাকা থেকে দ্বিতীয় আসামিকে এবং একই দিন সকাল ৮টা ১০ মিনিটে গোপালগঞ্জ জেলার টঙ্গী থানাধীন দারিয়ারকুল মধ্যপাড়া এলাকা থেকে প্রথম আসামিকে গ্রেফতার করা হয়।

জামালপুর জেলা পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন এর নির্দেশনায় এবং জামালপুর সদর থানার এসআই (নিঃ) মো. কায়ছার আহম্মেদের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ২০২৫ সালের সাইবার সুরক্ষা আইনের ২২/২৪/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।

সাইবার অপরাধ দমন ও অনলাইন প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
12 May 2026

জামালপুরে ফেসবুক ফেইক আইডি ব্যবহার করে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

www.dainikkagoj.com
12 May 2026

জামালপুরে ফেসবুক ফেইক আইডি ব্যবহার করে প্রতারণা চক্রের দুই সদস্য গ্রেফতার

www.dainikkagoj.com