শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম
দেশ ও বিশ্বকে আগামী দিনে বিজ্ঞান চর্চায় এগিয়ে নেয়া প্রতিনিধি এই চত্বর থেকে সৃষ্টি হবে – মো. আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ,এমপি  সাতকানিয়ায় প্রশাসনের সাঁড়াশি অভিযান ৩ স্কেভেটর বিকল ৩ ট্রাক জব্দ গভীর রাতে আগুনে পুড়ল প্রবাসীর স্বপ্ন: কমলনগরে বসতঘর ছাই, ক্ষতি প্রায় ১০ লাখ পাবনার ভাঙ্গুড়ায় ভেজাল দুধ ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে অর্থদন্ড সহ কারাদণ্ড চলাচলের নিরাপত্তা ও সড়কের কাজের দ্রুত বাস্তবায়নের দাবিতে মানববন্ধন কুষ্টিয়ায় শিশুদের খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২১ জন আটক সিংড়ায় পুকুরে ডুবে দুই ভাইয়ের মৃত্যু  মেঘনা পাড়ে চাঁদাবাজির দৌরাত্ম্য: কমলনগরে কৃষকের ফসল জিম্মি, বিএনপি নেতাদের বিরুদ্ধে সিন্ডিকেট অভিযোগ কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত  কুষ্টিয়ায় পরিবহন শ্রমিকদের কর্মবিরতি, স্থানীয় রুটে বাস চলাচল বন্ধ

লংগদুর কৃতী সন্তান ডাকসুর জিএস ফরহাদকে জনতার গণসংবর্ধনা

Reporter Name / ২৫১ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

মোঃ এরশাদ আলী, লংগদু প্রতিনিধি:

রাঙ্গামাটির লংগদু উপজেলার কৃতী সন্তান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস. এম. ফরহাদকে লংগদুবাসীর পক্ষ থেকে এক বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে।

 

বুধবার (৮ অক্টোবর) বিকাল ৩টায় উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা মোঃ নাছির উদ্দীন। সঞ্চালনায় ছিলেন লংগদু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ও তাজ মাহমুদ।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ, ফরহাদের পিতা ও গাঁথাছড়া কমপ্লেক্সের সুপার হাফেজ মাওলানা ফোরকান আহমেদ, জেলা ছাত্র শিবির সভাপতি রবিউল ইসলাম ও ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি হাফেজ আবদুল মতিনসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

 

গণসংবর্ধনায় ফরহাদ বলেন, “লংগদু একটি দুর্গম অঞ্চল হলেও এখানকার শিক্ষার্থীরা মেধা ও পরিশ্রমে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রীয় সহায়তা পেলে এ অঞ্চলের তরুণরাই একদিন দেশকে নেতৃত্ব দেবে।”

 

অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ফুল দিয়ে নবনির্বাচিত জিএসকে বরণ করে নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর