শিরোনাম
তাড়াশে শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে গৃহবধূর মৃত্যু, আহত দুই শিশু নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মেঘনায় মরদেহ উদ্ধার তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

মাওলানা যায়েদ হোসাইন ফারুকীর মৃত্যুতে কমলনগর প্রেসক্লাবের শোক

প্রতিবেদকের নাম / ৮৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

বৃহত্তর নোয়াখালীর সর্বজন শ্রদ্ধেয় আলেম, লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট হামিদিয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) উপজেলা কমিটির সভাপতি হযরত মাওলানা যায়েদ হোসাইন ফারুকীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে কমলনগর প্রেসক্লাব।

শনিবার (১৭ অক্টোবর) প্রেসক্লাবের সভাপতি এম এ মজিদ ও সাধারণ সম্পাদক মুছাকালিমুল্লাহ এক যৌথ বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

বিবৃতিতে তাঁরা বলেন, মাওলানা যায়েদ হোসাইন ফারুকী ছিলেন একজন প্রাজ্ঞ আলেম ও ইসলামী চিন্তাবিদ। একই সঙ্গে তিনি স্থানীয় সাংবাদিক সমাজের একজন অভিভাবক ও মুরুব্বি হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন। তিনি বিভিন্ন সময়ে স্থানীয় সাংবাদিকদের পাশে থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও পরামর্শ দিয়েছেন।

তাঁর মৃত্যুতে বৃহত্তর নোয়াখালী ও লক্ষ্মীপুরবাসী একজন অভিজ্ঞ দ্বীনি অভিভাবক ও নিবেদিতপ্রাণ ইসলামী ব্যক্তিত্বকে হারিয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

প্রেসক্লাব নেতৃবৃন্দ জানান, মরহুম মাওলানা যায়েদ হোসাইন ফারুকী তাফসির বিষয়ে বিশেষ অধ্যয়ন করেছিলেন এবং ইসলামী বিষয়ে একাধিক গ্রন্থ রচনা করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি দ্বীনি শিক্ষা ও ইসলামের প্রচার-প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

তাঁর সরল জীবনযাপন, ইখলাস ও দ্বীনি খেদমত তাঁকে মানুষের কাছে স্মরণীয় করে রাখবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহর কাছে তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করার দোয়া করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবার, শিক্ষার্থী, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
17 October 2026

মাওলানা যায়েদ হোসাইন ফারুকীর মৃত্যুতে কমলনগর প্রেসক্লাবের শোক

www.dainikkagoj.com
17 October 2026

মাওলানা যায়েদ হোসাইন ফারুকীর মৃত্যুতে কমলনগর প্রেসক্লাবের শোক

www.dainikkagoj.com