শিরোনাম
নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মেঘনায় মরদেহ উদ্ধার তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

আলমডাঙ্গায় চায়ের দোকানে তর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

 

চুয়াডাঙ্গা প্রতিনিধি:

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় চায়ের দোকানে তর্ক-বিতর্কের জেরে এমদাদুল হক (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নাইস খন্দকার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার নতুন বাসস্ট্যান্ডের সামনে একটি চায়ের দোকানের পাশে এ ঘটনা ঘটে।

নিহত এমদাদুল হক উপজেলার নওদা বন্ডবিল গ্রামের রেজাউল হকের বড় ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার রাতে এমদাদুল হক কয়েকজন বন্ধুর সঙ্গে নতুন বাসস্ট্যান্ডের সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন। এ সময় স্থানীয় মজনু খন্দকারের ছেলে নাইস খন্দকারের সঙ্গে তার তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে নাইস তাকে মারধরের চেষ্টা করলে এমদাদুল সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কিছুদূর যাওয়ার পর এমদাদুল মাটিতে পড়ে যান। তখন নাইস পেছন থেকে এসে হাতে থাকা লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে এমদাদুল গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযুক্ত নাইস খন্দকারকে গ্রেপ্তার করা হয়েছে।

ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্য কেউ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
15 October 2026

আলমডাঙ্গায় চায়ের দোকানে তর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

www.dainikkagoj.com
15 October 2026

আলমডাঙ্গায় চায়ের দোকানে তর্কের জেরে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

www.dainikkagoj.com