শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

তাড়াশে দুই বছরের প্রেমের জেরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, এলাকায় চাঞ্চল্য

প্রতিবেদকের নাম / ৫৩ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১১ মে, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দুই বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন দুই সন্তানের জননী এক নারী। ঘটনাটি ঘটেছে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে, যা নিয়ে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কুসুম্বি গ্রামের রেজাউল করিমের ছেলে আরাফাত হোসেনের সঙ্গে ওই নারীর দীর্ঘ প্রায় দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি তিনি বিয়ের জন্য চাপ দিলে প্রেমিক ও তার পরিবার তাকে মেনে নিতে অস্বীকৃতি জানায়। এতে ক্ষুব্ধ হয়ে গত ১১ মে বিকেল থেকে ওই নারী আরাফাত হোসেনের বাড়িতে অবস্থান নিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়। পরে প্রশাসনের নির্দেশে ঘটনাস্থলে গ্রাম পুলিশ মোতায়েন করা হয়। বর্তমানে অনশনরত ওই নারীকে নিরাপত্তার স্বার্থে গ্রাম পুলিশের পাহারায় রাখা হয়েছে।

এলাকাবাসী জানান, দুই সন্তানের জননী হওয়া সত্ত্বেও প্রেমের টানে ওই নারী সেখানে অবস্থান করছেন। তবে প্রেমিকের পরিবার বিষয়টি কোনোভাবেই মেনে নিতে রাজি নয়। এতে করে এলাকায় এক ধরনের অচলাবস্থা বিরাজ করছে।

স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু বলেন, “উপজেলা প্রশাসনের নির্দেশনায় গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। বিষয়টি সামাজিকভাবে সমাধানের চেষ্টা চলছে।”

শেষ খবর পাওয়া পর্যন্ত, বিয়ের দাবিতে ওই নারী এখনো অনশন চালিয়ে যাচ্ছেন।

এ বিষয়ে তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান বলেন, “ঘটনা জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গ্রাম পুলিশ পাঠানো হয়েছে। ওই নারী বর্তমানে নিরাপদে আছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আইনি প্রক্রিয়ায় যদি ভুক্তভোগী নারী কোনো অভিযোগ করেন, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 May 2026

তাড়াশে দুই বছরের প্রেমের জেরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com
11 May 2026

তাড়াশে দুই বছরের প্রেমের জেরে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, এলাকায় চাঞ্চল্য

www.dainikkagoj.com