শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
শিরোনাম
সলঙ্গায় অবৈধভাবে মজুত ৭০৯ লিটার ডিজেল জব্দ, দুই ব্যবসায়ীকে কারাদণ্ড দীঘিনালায় জামায়াতে ইসলামীর নতুন কমিটি গঠন গণভোটের রায় বাস্তবায়ন সরকারের নৈতিক দায়িত্ব ভোলাহাটে সরকারী নির্দেশনা ফুয়েল অ্যাপ বাধ্যতামূলক,অ্যাপ ছাড়া জ্বালানি বিক্রি বন্ধের নির্দেশ তাড়াশে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন: বিয়ের দাবিতে টানা অবস্থান, পালিয়ে গেছে প্রেমিকের পরিবার ভোলাহাটে বিশেষ অভিযানে ৯৮ বোতল ভারতীয় সিরাপসহ মাদক ব্যবসায়ী আটক কুষ্টিয়ায় ৩১ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস  পাবনার ভাঙ্গুড়ায় ১৪৩৩ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত গোপালগঞ্জে তেল না পেয়ে মহাসড়ক অবরোধ, ঘণ্টাখানেক বন্ধ ছিল যান চলাচল দীঘিনালায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে সরকারি আর্থিক সহায়তা বিতরণ

খাগড়াছড়িতে ইসলামী আন্দোলনের সমাবেশ সফল করতে দীঘিনালায় মতবিনিময় সভা।

Reporter Name / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।

 

পিয়ার সংস্কার ও দৃশ্যমান বিচারের দাবিতে আগামী ১৫ সেপ্টেম্বর খাগড়াছড়ি জেলা শহরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঘোষিত সমাবেশ ও বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে দীঘিনালায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার মধ্য বেতছড়িতে ইসলামী আন্দোলন বাংলাদেশ দীঘিনালা উপজেলা শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী মাওলানা কাওসার আজিজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রাশেদুল ইসলাম এবং সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ আরিফ।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মো. আনোয়ার হোসেন এবং সঞ্চালনা করেন মাওলানা আবদুল জাহাঙ্গীর।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিজয়ী করার লক্ষ্যে এবং ১৫ সেপ্টেম্বরের সমাবেশ সফল করতে উপজেলার সকল নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয় সভায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর