শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে স্মৃতির আলপনায় শফিউল বারী বাবু, শ্রদ্ধা আর ভালোবাসার জলছবি

প্রতিবেদকের নাম / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি ও জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মরহুম শফিউল বারী বাবুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর কবর জিয়ারত ও বিশেষ দোয়া করেছেন কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়ন মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্বাস উদ্দীন ভূঁইয়া।

সম্প্রতি পাশের রামগতি উপজেলার রামদয়াল এলাকায় অবস্থিত শফিউল বারী বাবুর কবরস্থানে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় প্রিয় নেতার আত্মার মাগফিরাত ও জান্নাতুল ফেরদাউস কামনা করে বিশেষ মোনাজাত করেন তিনি।

আব্বাস উদ্দীন ভূঁইয়া চর কাদিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চরঠিকা গ্রামের মৃত আব্দুল হকের ছেলে। তিনি মরহুম শফিউল বারী বাবুর একজন একনিষ্ঠ ভক্ত ও রাজনৈতিক অনুরাগী হিসেবে পরিচিত।

কবর জিয়ারতের সময় আবেগাপ্লুত আব্বাস উদ্দীন ভূঁইয়া বলেন, “শফিউল বারী বাবু ভাই আমাদের অন্তরে চিরকাল বেঁচে থাকবেন। তাঁর আদর্শ, নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতা আমাদের সবসময় অনুপ্রেরণা জোগাবে। মহান আল্লাহ যেন তাঁকে জান্নাতের সর্বোচ্চ স্থান দান করেন—এটাই আমাদের আকুল প্রার্থনা।”

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে শিক্ষাজীবন সম্পন্ন করা শফিউল বারী বাবু আমৃত্যু বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি একজন নিবেদিতপ্রাণ সংগঠক হিসেবে দলীয় নেতাকর্মীদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন। তাঁর মৃত্যুতে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মাঝে শোকের আবহ তৈরি হয়।

কালের পরিক্রমায় তিনি না থাকলেও তাঁর রাজনৈতিক আদর্শ, সাংগঠনিক ভূমিকা ও নেতাকর্মীদের প্রতি ভালোবাসার স্মৃতি এখনো তাঁর অনুসারীদের হৃদয়ে অম্লান হয়ে আছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 September 2026

লক্ষ্মীপুরে স্মৃতির আলপনায় শফিউল বারী বাবু, শ্রদ্ধা আর ভালোবাসার জলছবি

www.dainikkagoj.com
01 September 2026

লক্ষ্মীপুরে স্মৃতির আলপনায় শফিউল বারী বাবু, শ্রদ্ধা আর ভালোবাসার জলছবি

www.dainikkagoj.com