শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কা, চালকসহ নিহত ২

প্রতিবেদকের নাম / ১০৪ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

ফিরোজ আল আমিন
সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়েছে সিএনজি চালিত অটোরিকশা। এতে অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
শুক্রবার (২৮ আগস্ট) ভোরে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক মহাসড়কের শিয়ালকোল ইউনিয়নের বহুতি চারা বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের কুটিরচর গ্রামের আলী আকতার ফকিরের ছেলে সিএনজি চালক আশিক (৩৬) এবং রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের কালিঞ্জা গ্রামের বাসিন্দা ঠাকুর হালদার (৬৭)। এ ঘটনায় আহত হয়েছেন ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। তাকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠাকুর হালদার ও তার ছেলে বিষ্ণু হালদার কামারখন্দের ভদ্রঘাট বাজার থেকে সিএনজি চালিত অটোরিকশাযোগে সিরাজগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বহুতি চারা বটতলা এলাকায় পৌঁছালে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়।
ধাক্কার ফলে অটোরিকশাটি দুমড়ে-Writing

ধাক্কার ফলে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। গুরুতর আহত হন ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। পরে তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার চালক আশিক ও যাত্রী ঠাকুর হালদার নিহত হন। গুরুতর আহত হন ঠাকুর হালদারের ছেলে বিষ্ণু হালদার। পরে তাকে উদ্ধার করে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম দুর্ঘটনায় দুজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। দুর্ঘটনার পর নিহতদের মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। এ ঘটনায় এখনো থানায় কোনো অভিযোগ করা হয়নি।

Share this news as a Photo Card

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
28 August 2026

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কা, চালকসহ নিহত ২

www.dainikkagoj.com
28 August 2026

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিএনজি অটোরিকশার ধাক্কা, চালকসহ নিহত ২

www.dainikkagoj.com