মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম
ফুলজোড় নদীর পাড়ে মিলল নিখোঁজ অটোভ্যান চালকের মরদেহ—শোকের ছায়া পরিবারে সোনারগাঁওয়ে সেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে দুই পা ভাঙার অভিযোগ কেশবপুরে ‘বিয়ে–প্রতারণার নাটক’: প্রভাষক রফিকুলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ, এলাকায় চাঞ্চল্য পরকীয়ার জেরে স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী, এলাকায় চাঞ্চল্য অভয়নগরে ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইলের অভিযোগ: সংবাদ সম্মেলন ও থানায় লিখিত অভিযোগ গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন, ৬৩ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাধবী মারমা খাগড়াছড়িতে সুদর্শন ইনস্টিটিউটের উদ্বোধন ফজুমিয়ারহাটে ক্রিকেট উৎসবের পর্দা নামল, চ্যাম্পিয়ন ‘ঠান্ডার্স’ গোপালগঞ্জে পিবিআই’র কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ

Reporter Name / ১৯৮ Time View
Update : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫

 

রাশেদুজ্জামান রিমন, কুষ্টিয়া

 

কুষ্টিয়ার মিরপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উদ্যোগে এবং সোনালী ব্যাংক পিএলসি মিরপুর শাখার সহযোগিতায় রোববার সকালে উপজেলা অডিটোরিয়ামে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার নাজমুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহী অফিসের উপ-পরিচালক আসলাম হোসেন, সহকারী পরিচালক শামীম আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল্লাহেল কাফী প্রমুখ। সোনালী ব্যাংক মিরপুর শাখার সিনিয়র অফিসার (ক্যাশ) মমতাজুর রহমানের পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সহকারী জেনারেল ম্যানেজার শামসুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদ এলেই একটি অসাধু চক্র জাল টাকা ব্যবহারে সক্রিয় হয়ে উঠে। এই জাল নোট প্রতিরোধে একা সরকার কিংবা ব্যাংকার যথেষ্ট নয়, জাল টাকা রোধ করতে সকলের সমন্বিত উদ্যেগ দরকার। সকলের প্রচেষ্টা, সহযোগিতা ও সচেতনতাই পারে সমাজে জাল টাকার নোট প্রতিরোধ করতে। তাই জাল নোট শনাক্তকরণ ও প্রতিরোধে সবাইকে আরো বেশি সচেতন হওয়ার আহবান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর