শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

রামগড়ে প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ৫ কিলোমিটার দৌড়ে তিন শতাধিক প্রতিযোগী

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

ক্যহলাচিং মারমা

খাগড়াছড়ি প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণদের খেলাধুলা ও সুস্থ জীবনধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে খাগড়াছড়ির রামগড়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘ম্যারাথন দৌড় প্রতিযোগিতা-২০২৬’। হাজী মো. নূরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় বিভিন্ন বয়সের তিন শতাধিক দৌড়বিদ অংশ নেন।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার বলপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের গেট থেকে খাগড়াবিল পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়কে এ ম্যারাথন অনুষ্ঠিত হয়। সকাল থেকেই প্রতিযোগীদের উপস্থিতিতে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। দৌড় শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাজী মো. নূরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আবদুল হক মানিক।

তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করাই আমাদের মূল উদ্দেশ্য। ভবিষ্যতেও খাগড়াছড়িতে নিয়মিত এ ধরনের আয়োজনের মাধ্যমে সুস্থ সমাজ গঠনে কাজ করে যাব।”

হোসেন জিহাদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রামগড় উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আনোয়ার হোসেন, হাজী মো. নূরুল হক, অ্যাথলেটিক্স এমাজ উদ্দিনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ম্যারাথনে অংশ নেওয়া মো. শহিদুল, মো. শাকিব, মো. সাইফুল ও মারুফ বলেন, এ আয়োজন তাদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করেছে। নিয়মিত শরীরচর্চা করলে যেমন সুস্থ থাকা যায়, তেমনি মাদক থেকেও দূরে থাকা সম্ভব। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে এ ধরনের আয়োজন আরও বেশি হওয়া প্রয়োজন।

তারা আরও বলেন, বর্তমানে তরুণদের মধ্যে নানা ধরনের নেতিবাচক প্রভাব লক্ষ্য করা যাচ্ছে। ম্যারাথনের মতো ক্রীড়া আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রতিযোগিতাকে ঘিরে রামগড়ের বিভিন্ন এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা দৌড়বিদদের উৎসাহ দেন।

প্রায় পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন মোশারফ হোসেন মেহেদী, দ্বিতীয় হন মো. নোমান এবং তৃতীয় হন নাজমুল।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 August 2026

রামগড়ে প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ৫ কিলোমিটার দৌড়ে তিন শতাধিক প্রতিযোগী

www.dainikkagoj.com
07 August 2026

রামগড়ে প্রথমবারের মতো ম্যারাথন দৌড় প্রতিযোগিতা মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ৫ কিলোমিটার দৌড়ে তিন শতাধিক প্রতিযোগী

www.dainikkagoj.com