শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

কমলনগরে হাওলাদার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০ হাজার মানুষ

প্রতিবেদকের নাম / ৩৩ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

 

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর কাদিরা ইউনিয়নের ২ ও ৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে অবস্থিত ভুলুয়া ব্রিজ থেকে উত্তর দিকে আশ্রয়ণ প্রকল্পমুখী ‘হাওলাদার সড়ক’ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। সম্প্রতি টানা প্রায় ১০ দিনের ভারী বৃষ্টিতে সড়কটি কাদাপানিতে একাকার হয়ে সম্পূর্ণ চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাসহ প্রায় ১০ হাজার মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটি দিয়ে প্রতিদিন আশ্রয়ণ প্রকল্পের শত শত পরিবার, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং বিভিন্ন পেশার মানুষ চলাচল করেন। কিন্তু দীর্ঘদিন ধরে সড়কটির সংস্কার না হওয়ায় সামান্য বৃষ্টিতেই এটি কাদার সাগরে পরিণত হয়। বর্তমানে যানবাহন চলাচল তো দূরের কথা, পথচারীদেরও চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ছৈয়দ আহমেদ বলেন, “এই রাস্তা দিয়ে আশ্রয়ণ প্রকল্পের শত শত মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করে। কয়েক দিনের টানা বৃষ্টিতে পুরো রাস্তা কাদাপানিতে তলিয়ে গেছে। এখন হেঁটেও চলাচল করা খুবই কষ্টকর।”

আরেক বাসিন্দা মো. রাজু ও মো. রাকিবুল ইসলাম বলেন, “নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচন শেষ হলে আর কেউ খোঁজ নেন না। বছরের পর বছর আমরা একই দুর্ভোগ পোহাচ্ছি।”

৫ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী মাওলানা নোমান ছিদ্দিকী বলেন, “এলাকাবাসী দীর্ঘদিন ধরে অবহেলার শিকার। জনগণ আমাকে নির্বাচিত করলে হাওলাদার সড়কের টেকসই পুনর্নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেব।”

এ বিষয়ে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাত উজ জামান বলেন, “সড়কটির বেহাল অবস্থার বিষয়টি আমাদের নজরে রয়েছে। নতুন বাজেট বরাদ্দ পেলেই অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হবে।”

এলাকাবাসীর দাবি, শুষ্ক মৌসুমের অপেক্ষা না করে দ্রুত প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করে হাওলাদার সড়কটির স্থায়ী সংস্কার করা হোক, যাতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
07 August 2026

কমলনগরে হাওলাদার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০ হাজার মানুষ

www.dainikkagoj.com
07 August 2026

কমলনগরে হাওলাদার সড়কের বেহাল দশা, দুর্ভোগে ১০ হাজার মানুষ

www.dainikkagoj.com