শিরোনাম
নিয়োগ বিজ্ঞপ্তি লংগদুতে জুলাই গণঅভ্যুত্থান দিবসে ইসলামী আন্দোলনের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সোনারগাঁওয়ে অটোরিকশাচালকের রহস্যজনক মৃত্যু, স্ত্রীসহ শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে হত্যার অভিযোগ পদ্মার পাড় ধসে নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশু নূরিয়ার মরদেহ উদ্ধার সিন্দুকছড়ি জোনের উদ্যোগে ৬ শতাধিক গাছের চারা রোপণ ও বিতরণ সীতাকুণ্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ রামগতিতে প্রেমের সম্পর্কের পর ধর্ষণ মামলা: নিরপেক্ষ তদন্তের দাবি অভিযুক্তের পরিবারের সোনারগাঁওয়ে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও সচেতনতামূলক কর্মসূচি উল্লাপাড়ায় র‌্যাবের অভিযানে ১০৪ বোতল স্ক্যাফসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার লংগদুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় জুলাই দিবস পালিত
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

প্রতিবেদকের নাম / ৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

 

মো. হোসেন, চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় উৎসবমুখর পরিবেশে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে বুধবার (৫ আগস্ট) এল. কে. সিদ্দিকী স্কয়ার প্রাঙ্গণে বিজয় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদরের সভাপতিত্বে এবং সদস্য সচিব মোরসালিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের নির্বাচিত সংসদ সদস্য লায়ন মোহাম্মদ আসলাম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান একদিনে সংঘটিত হয়নি। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘদিন ধরে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় এই অভ্যুত্থানের সফল পরিণতি এসেছে।”

তিনি আরও বলেন, “আওয়ামী লীগের দীর্ঘ শাসনের বিরুদ্ধে দেশের মানুষ যে গণপ্রতিরোধ গড়ে তুলেছিল, তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে। প্রায় দুই হাজার শহীদ ও ৩০ হাজার আহত মানুষের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটেছে। ভবিষ্যতে যেন কোনো ফ্যাসিবাদী শক্তি দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

সমাবেশে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলাম মাহমুদ চৌধুরী, জহুরুল আলম জহুর, সালামত উল্লাহ, পৌর বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব সালেহ আহমদ ছলু, উপজেলা বিএনপির যুগ্ম সদস্য সচিব ফজলুল করিম চৌধুরী, সাবেক চেয়ারম্যান নুরুল আনোয়ার, সাবেক চেয়ারম্যান আবুল বশর ভূঁইয়া, কাজী এনামুল বারী, আবুল মনসুর, ইউসুফ নিজামী, কৃষক দলের আহ্বায়ক বদরুল আলম বদরুল, বখতিয়ার হোসেন, আলাউদ্দিন মাসুম, অ্যাডভোকেট আইনুল কামাল, যুবদলের নেতা শাহাব উদ্দিন রাজু, ইসমাইল হোসেন, লোকমান হোসেন রকিব, আরঙ্গজেব মোস্তফাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
06 August 2026

সীতাকুণ্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

www.dainikkagoj.com
06 August 2026

সীতাকুণ্ডে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিএনপির বিজয় মিছিল ও সমাবেশ

www.dainikkagoj.com