শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন

সীমান্তবর্তী মানুষের মাঝে ১৮ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ২ আগস্ট, ২০২৬

 

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১ আগস্ট) দিনব্যাপী পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে আটোয়ারীর ধামোরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ বিশেষ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে শত শত নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এ সময় পঞ্চগড় ১৮ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আব্দুল্লাহ মোহাম্মদ কায়েসসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে প্রায় ৪৫০ থেকে ৫০০ জন সীমান্তবাসীকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি রোগীদের প্রয়োজনীয় ওষুধও সরবরাহ করা হয়।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী জনগণের কল্যাণে নিয়মিতভাবে বিভিন্ন মানবিক ও জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমান বর্ষা মৌসুমে বিভিন্ন রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয়রা বিজিবির এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 August 2026

সীমান্তবর্তী মানুষের মাঝে ১৮ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

www.dainikkagoj.com
01 August 2026

সীমান্তবর্তী মানুষের মাঝে ১৮ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

www.dainikkagoj.com