শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১ আগস্ট, ২০২৬

 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি:

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১৩ কোটি ৩৩ লাখ টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় স্বর্ণ পাচারের অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, দামুড়হুদা উপজেলার দর্শনা থানাধীন পারকৃষ্টপুর সীমান্ত দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচারের চেষ্টা হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি টহল দল সীমান্ত এলাকায় অবস্থান নেয়।

শনিবার বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটে সীমান্ত পিলার ৭৮-এর দিকে মোটরসাইকেলে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে চ্যালেঞ্জ করে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়।

আটক ব্যক্তি দর্শনা থানার ছয়ঘরিয়া গ্রামের আহমদ আলী বিশ্বাসের ছেলে রবিউল ইসলাম (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, উদ্ধার হওয়া স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করছিলেন।

উদ্ধার হওয়া স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা। এছাড়া অভিযানে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা জব্দ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, আটক ব্যক্তিকে এবং জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। উদ্ধার হওয়া স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, “গত এক বছরের মধ্যে এটিই সবচেয়ে বড় স্বর্ণের চালান আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় চোরাচালান ও স্বর্ণ পাচার প্রতিরোধে বিজিবির গোয়েন্দাভিত্তিক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 August 2026

দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক

www.dainikkagoj.com
01 August 2026

দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণ জব্দ, পাচারকারী আটক

www.dainikkagoj.com