শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

লালমোহনে যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

প্রতিবেদকের নাম / ৫২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

ভোলা প্রতিনিধি:

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ভোলা ইউনিটের আওতাধীন যুব রেড ক্রিসেন্ট, লালমোহন উপজেলা টিমের ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ তরুণ নেতৃত্বের সমন্বয়ে গঠিত এ কমিটি লালমোহন উপজেলায় রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম, স্বেচ্ছাসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ এবং সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল ও শক্তিশালী করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটিতে মো. ফরহাদ হোসেন যুব দলনেতা, মো. জোনায়েদ আহমেদ উপ-যুব দলনেতা (১) এবং খাদিজা আক্তার উপ-যুব দলনেতা (২) হিসেবে দায়িত্ব পেয়েছেন।

বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন রিক্তা বেগম (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), নাহিদ হাসান (প্রশিক্ষণ ও সহশিক্ষা), কামরুল ইসলাম (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মো. সাইফুল ইসলাম (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবি আবদুল্লাহ (স্বাস্থ্যসেবা) এবং মো. ফারুক (তহবিল সংগ্রহ)।

এছাড়া উপ-প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন রিপন মাহামুদ (প্রশাসন, সাংগঠনিক ও নিয়োগ), সাথি বেগম (প্রশিক্ষণ ও সহশিক্ষা), মো. সাকিব (আইসিটি, মিডিয়া ও যোগাযোগ), মো. জিহাদ (দুর্যোগ ও মানবিক সাড়াদান), আবু বকর (স্বাস্থ্যসেবা) এবং সামিরা (তহবিল সংগ্রহ)।

নবনির্বাচিত সকল দায়িত্বশীলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে সংশ্লিষ্টরা বলেন, নতুন নেতৃত্ব মানবিক সেবার আদর্শকে ধারণ করে লালমোহন উপজেলায় যুব রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও বেগবান করবে এবং বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 July 2026

লালমোহনে যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

www.dainikkagoj.com
25 July 2026

লালমোহনে যুব রেড ক্রিসেন্টের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

www.dainikkagoj.com