শিরোনাম
বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত  নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন  তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের জীবন বৃত্তান্ত ও রাজনৈতিক পরিচিতি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই লরিতে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

প্রতিবেদকের নাম / ৫৮ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত একটি স্ক্র্যাপবোঝাই লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে লরিটির ইঞ্জিনসহ সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়। এতে প্রাথমিকভাবে প্রায় ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের ফকিরহাট ওভারব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম বন্দর থেকে স্ক্র্যাপবোঝাই লরিটি আবুল খায়ের স্টিল মিলসের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে কালুশাহ ওভারব্রিজ এলাকায় পৌঁছালে হঠাৎ লরির ইঞ্জিনে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, যান্ত্রিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে এবং লরির সামনের অংশ সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পরে বার আউলিয়া হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত লরিটি মহাসড়ক থেকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

আবুল খায়ের স্টিল মিলসের ম্যানেজার মো. ইমরুল কাদের ভূঁইয়া জানান, আগুনের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে দেখা হবে। প্রাথমিক হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যান্ত্রিক ত্রুটির কারণে লরির ইঞ্জিনে আগুন লাগে। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। সাময়িক যানজট সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 July 2026

সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই লরিতে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

www.dainikkagoj.com
29 July 2026

সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই লরিতে ভয়াবহ আগুন, ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

www.dainikkagoj.com