শিরোনাম
বদলগাছীতে জমি বিরোধের জেরে পিতা-পুত্রকে হামলা, হাসপাতালে ভর্তি ভাঙ্গুড়া থেকে অসুস্থ গরু কিনে মাংস বিক্রির চেষ্টা, ফরিদপুরে দুজন আটক ময়মনসিংহে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা কয়রার ফতেকাটি মাদ্রাসা এখন এলাকার গর্ব সোনারগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযান, আটক ৯; ইয়াবা ও হেরোইন উদ্ধার দুই বছর ধরে বন্ধ অটিজম স্কুল, থমকে আছে ১০৮ শিশুর শিক্ষা চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক প্রবীণ দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠিত  নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন  তাড়াশ মহিলা ডিগ্রি কলেজে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সিরাজগঞ্জের তাড়াশে দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের জীবন বৃত্তান্ত ও রাজনৈতিক পরিচিতি
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রামগতির একটি পরিবার

প্রতিবেদকের নাম / ৩৯ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার আলেকজান্ডার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মতলব মাঝী বাড়ি এলাকায় একটি বসতবাড়ির যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালীর বিরুদ্ধে। অভিযুক্তদের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে চলাচলের পথে স্থায়ী স্থাপনা ও টয়লেট নির্মাণের অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৫০ থেকে ৬০ বছর ধরে বসবাসকারী একটি পরিবারের বাড়ির পূর্ব ও পশ্চিম পাশে দীর্ঘদিনের চলাচলের পথ ছিল। সম্প্রতি ওই পথের ওপর স্থায়ী স্থাপনা ও টয়লেট নির্মাণ করায় পরিবারের সদস্যরা চরম দুর্ভোগে পড়েছেন। তাদের দাবি, বর্তমানে স্বাভাবিকভাবে বাড়ি থেকে বের হওয়ার পথ না থাকায় বাগানের ভেতর দিয়ে কষ্ট করে চলাচল করতে হচ্ছে।

ভুক্তভোগী মো. নিরবের স্ত্রী কুলসুম বেগম বলেন, “আমাদের ৫০-৬০ বছরের পুরোনো বাড়ির প্রধান যাতায়াতের পথগুলো ক্ষমতার দাপটে স্থায়ী বাথরুম ও স্থাপনা নির্মাণ করে বন্ধ করে দেওয়া হয়েছে। এখন ঘর থেকে বের হওয়ার কোনো স্বাভাবিক পথ নেই। বাধ্য হয়ে বাগান দিয়ে চলাচল করতে হচ্ছে।”

তিনি আরও অভিযোগ করেন, এ বিষয়ে প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি ও চাপ প্রয়োগ করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত মো. সইজল বলেন, “আমরা আমাদের নিজস্ব জায়গায় টয়লেট নির্মাণ করেছি। কারও চলাচলের পথ বন্ধ করা হয়নি। তাদের যাতায়াতের ব্যবস্থা রয়েছে।”

এ বিষয়ে রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দীন বলেন, “এ বিষয়ে লিখিত বা মৌখিক অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঘটনাটি এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি করেছে। স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
29 July 2026

ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রামগতির একটি পরিবার

www.dainikkagoj.com
29 July 2026

ক্ষমতার দাপটে বসতবাড়ির পথ বন্ধের অভিযোগ, ভোগান্তিতে রামগতির একটি পরিবার

www.dainikkagoj.com