শিরোনাম
বেঁচে থাকার প্রধান অন্তরায় সুপেয় পানি, কয়রায় পানির ট্যাংক বিতরণ করে বললেন, এমপি আবুল কালাম আজাদ” সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন  শেরপুরে এক ব্যাক্তির মরদেহ উদ্ধার  দত্ত উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ পরীক্ষায দত্ত উচ্চ বিদ্যালয়ের ফলাফলে অসাধারণ সাফল্য  তানোরে হতদরিদ্রদের মাঝে ছাতা বিতরনের উদ্যোগ নিয়েছেন যুবদল নেতা শরিফ উদ্দিন মন্সী  পরিবেশ রক্ষায় গাছ লাগানো ও পরিচর্যার আহ্বান প্রতিমন্ত্রীর ​লংগদু জোনের সার্বিক তত্ত্বাবধানে ৮১ জন চক্ষু অপারেশনের রোগীকে চট্টগ্রাম লায়ন্সে প্রেরণ” ৩২ বছর পর ভাইয়ের কবর সরানো হলো কমলনগরে সোনারগাঁয়ে জামদানি শিল্পের সমস্যা ও সম্ভাবনা শীর্ষক কর্মশালা এবং নকশা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত সোনারগাঁও তিন খাদ্য প্রতিষ্ঠানকে ৬ লাখ টাকা জরিমানা
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন

প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

পাবনার ভাঙ্গুড়া উপজেলার এক প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫–৭ জনকে আসামি করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তার বাবা।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পার-ভাঙ্গুড়া এলাকার বাসিন্দা মো. জয়নুল আবেদীন জানান, তার ১৮ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন প্রতিবন্ধী ছেলে মো. আব্দুল রাব্বীকে নিরাপত্তার স্বার্থে প্রায়ই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রাখা হতো।

গত ২৪ জুলাই ২০২৬ রাত আনুমানিক ১২টার দিকে আব্দুল রাব্বী হাত-পায়ের শিকল খুলে বাড়ি থেকে বের হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির একপর্যায়ে জানতে পারেন, তিনি রাঙ্গালিয়া এলাকায় অবস্থান করছেন।

জয়নুল আবেদীনের অভিযোগ, সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে রাঙ্গালিয়া পশ্চিমপাড়া এলাকার আবুল কালাম আজাদ, সবুজ, শিপন হোসেন, শাওন, শিহাব, জুয়েল রানা ও রবিউল করিমসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন তার ছেলেকে কাঠের বাটাম, বাঁশের লাঠি ও অন্যান্য বস্তু দিয়ে এলোপাতাড়ি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ফোলা জখমের সৃষ্টি হয়।

পরে স্থানীয়দের সহায়তায় আহত আব্দুল রাব্বীকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অভিযোগকারী জানান, বিষয়টি প্রথমে এলাকার গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে।

এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।

অভিযোগের বিষয়ে অভিযুক্ত আবুল কালাম আজাদ বলেন, “গভীর রাতে ওই ব্যক্তিকে একটি ভ্যানের ওপর বসে থাকতে দেখে এলাকার লোকজন তাকে চোর সন্দেহে আটক করে। পরে চোর ভেবেই মারধর করা হয়েছে।”

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাকিউল আজম বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
25 July 2026

প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

www.dainikkagoj.com
25 July 2026

প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ

www.dainikkagoj.com