শিরোনাম
১ হাজার টাকার বিরোধে যুবক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার তানোরে জমি বিরোধে বর্গাচাষীকে হাতুড়িপেটা, পা ভাঙার অভিযোগ সোনারগাঁওয়ে বিএনপি নেতার সংবাদ সম্মেলন: ‘আ’লীগের দোষর’ আখ্যা দিয়ে জমি দখলের চেষ্টার অভিযোগ সোনারগাঁয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত আগ্নেয়াস্ত্রসহ র‍্যাবের হাতে সোনারগাঁওয়ের কথিত শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেফতার গফরগাঁওয়ে কমরেড আজিম উদ্দীন মাস্টারের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত সাংবাদিক শফিকের গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম প্রেসক্লাবে সিআরএর মানববন্ধন সীতাকুণ্ডে গাইড কোম্পানির দেড় লাখ টাকার প্রস্তাব প্রত্যাখ্যান প্রধান শিক্ষকের, এলাকায় চাঞ্চল্য খাগড়াছড়ি থানার নতুন ভবনের নির্মাণকাজের শুভ উদ্বোধন, নিরাপত্তা ব্যবস্থায় যুক্ত হচ্ছে নতুন মাত্রা বাবার জানাজা শেষ করতেই এলো মেয়ের মৃত্যুসংবাদ, ৬ ঘণ্টার ব্যবধানে দুই স্বজনকে হারাল পরিবার
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

সড়াইতৈল উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান লেবুর গণসংযোগ ও মতবিনিময় সভা

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

 

সিরাজগঞ্জ প্রতিনিধি:

আসন্ন সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদপ্রত্যাশী ও জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু রতনকান্দি ইউনিয়নের সড়াইতৈল উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে রতনকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনসাধারণের উদ্যোগে আয়োজিত এ সভায় এলাকার বিপুলসংখ্যক নারী-পুরুষ, ছাত্র ও যুবসমাজ অংশ নেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে মজিবর রহমান লেবু বলেন, দল থেকে মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারলে এলাকার অবকাঠামো উন্নয়ন, জনসেবার মানোন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবেন। তিনি বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাই তাঁর সবচেয়ে বড় শক্তি। দলীয় মনোনয়ন পেলে সবার দোয়া, সহযোগিতা ও মূল্যবান ভোট কামনা করেন তিনি।

সড়াইতৈল এলাকার প্রবীণ শিক্ষক মো. আবুল কালাম চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল ইসলাম, উপজেলা বিএনপির ১নং সহ-সভাপতি লুৎফর রহমান ভূঁইয়া, সাবেক সহ-সভাপতি রেজাউল করিম রোকনী, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান তারেক, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট ইন্দ্রজিৎ সাহা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মঈনুল ইসলাম, জেলা কৃষক দলের সদস্য সচিব শাহাদত হোসেন ঠান্ডু, জেলা মৎস্যজীবী দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমাস আহমেদ, সদর উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রহিত ইসলাম রাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।

অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. রাশেদুল হাসান ও রতনকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম মিলন।

এ সময় রতনকান্দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
19 July 2026

সড়াইতৈল উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান লেবুর গণসংযোগ ও মতবিনিময় সভা

www.dainikkagoj.com
19 July 2026

সড়াইতৈল উচ্চ বিদ্যালয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মজিবর রহমান লেবুর গণসংযোগ ও মতবিনিময় সভা

www.dainikkagoj.com