শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

দর্শনায় জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৩৭ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

 

নিজস্ব প্রতিনিধি, চুয়াডাঙ্গা:

চুয়াডাঙ্গার দর্শনায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা শাখার ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ জুলাই) সকাল ৮টায় দর্শনা অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য ও জেলা আমীর মো. রুহুল আমিন।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা জয়েন্ট সেক্রেটারি মাসুদ পারভেজ রাসেল, জেলা নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল কাদের, ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ, জেলা মুফাসসিরিন পরিষদের সভাপতি মাওলানা হাফিজুর রহমান এবং আইনবিষয়ক সম্পাদক সারুস সালাম।

এছাড়া বক্তব্য দেন দামুড়হুদা উপজেলা আমীর নায়েব আলী, গাংনী-আসমানখালী এলাকার আব্বাস উদ্দিন, দর্শনা থানা আমীর মাওলানা রেজাউল করিম, আলমডাঙ্গা উপজেলা ভারপ্রাপ্ত আমীর ইউসুফ আলী মাস্টার, চুয়াডাঙ্গা পৌর শাখার আমীর অ্যাডভোকেট হাসিবুল ইসলাম এবং আলমডাঙ্গা পৌর জামায়াতের মাহের আলী।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমাদের স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করে দেশকে সত্যিকারের মানবকল্যাণের রাষ্ট্রে পরিণত করতে হবে।”

সম্মেলনে জেলার প্রায় সাড়ে ৯০০ ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
18 July 2026

দর্শনায় জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

www.dainikkagoj.com
18 July 2026

দর্শনায় জেলা জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারি সম্মেলন অনুষ্ঠিত

www.dainikkagoj.com