শিরোনাম
চিরাম ইউনিয়নে মাদক নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে লক্ষাধিক টাকার মাদক ও ভারতীয় কীটনাশক উদ্ধার ২৫ বছর ধরে বেহাল কমলনগরের ‘দোপা সড়ক’, দুর্ভোগে হাজারো মানুষ সোনারগাঁয়ের আনন্দ বাজারে যুব সমাজের মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি, প্রশাসনের হস্তক্ষেপ দাবি পার্বতীপুরে পিতার শাবলের আঘাতে কিশোর নিহত, পিতা আটক সান্তাহারে ২৫০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার ভাঙ্গুড়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড, অর্থদণ্ডও ১৩ রাষ্ট্রায়ত্ত চিনিকল বেসরকারীকরণের সিদ্ধান্তের প্রতিবাদে যৌথ সভা, ১০ আগস্ট ‘মার্চ টু পিএমও’ কর্মসূচি ঘোষণা সব ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দিয়ে দেশ গড়তে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সব ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দিয়ে দেশ গড়তে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

 

স্টাফ রিপোর্টার | বোদা (পঞ্চগড়)

সব ধর্মের মানুষের সমান অধিকার ও সুযোগ-সুবিধা নিশ্চিত করে দেশের উন্নয়ন এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক এবং পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের সিপাইপাড়া সন্ন্যাসীতলা শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে আয়োজিত ধর্মীয় আলোচনা সভা ও রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, “একটি মহল দীর্ঘদিন ধরে বিএনপিকে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে অবস্থানকারী দল হিসেবে উপস্থাপনের চেষ্টা করেছে। কিন্তু বিএনপি সবসময় সকল ধর্মের মানুষের অধিকার রক্ষা ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে কাজ করেছে।”

তিনি আরও বলেন, “এই দেশে একজন মুসলমান যে সুযোগ-সুবিধা পাবেন, ঠিক একই সুযোগ-সুবিধা সনাতন ধর্মাবলম্বীসহ অন্যান্য ধর্মের অনুসারীরাও পাবেন। আমরা সব ধর্মের মানুষকে সম্মান করি, একে অপরের সুখ-দুঃখে পাশে থাকতে বিশ্বাস করি। যার যার ধর্ম সে সে স্বাধীনভাবে পালন করবে।”

সরকার অসাম্প্রদায়িক চেতনায় সকল ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করতে চায় উল্লেখ করে তিনি বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধই বাংলাদেশের শক্তি।

রথযাত্রার তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, “রথযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহাবস্থানের প্রতীক।” তিনি উৎসবটি শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।

এর আগে বোদা উপজেলার ৩ নম্বর বেংহারী ইউনিয়নের বড়াপাড়া এলাকায় আয়োজিত রথযাত্রা উৎসবে অংশ নিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন ঘোষণা করেন।

বোদা উপজেলা ময়দানদিঘী রথ পূজা উদযাপন কমিটির আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বোদা উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আসাদসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তবৃন্দ।

অনুষ্ঠানটি ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহমর্মিতার পরিবেশে অনুষ্ঠিত হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
17 July 2026

সব ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দিয়ে দেশ গড়তে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

www.dainikkagoj.com
17 July 2026

সব ধর্মের মানুষকে সমান সুযোগ-সুবিধা দিয়ে দেশ গড়তে চাই: পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

www.dainikkagoj.com