শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালীতে কলাবাগান থেকে নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি:

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের উত্তরপাড়া সাঁওতা এলাকার একটি কলাবাগান থেকে বাদশা শেখ (৪২) নামে এক নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত বাদশা শেখ একই ইউনিয়নের সাঁওতা গ্রামের বাসিন্দা। তিনি কালীগঙ্গা নদীর একটি মাছ চাষ প্রকল্পে নৈশপ্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিন দিন আগে ডিউটিতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন বাদশা শেখ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

চাপড়া ইউনিয়ন পরিষদের সদস্য হেলাল শেখ জানান, নিহত বাদশা শেখ তাঁর ফুফাতো ভাই। দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর বুধবার সকালে একটি কলাবাগানে তাঁর মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়।

বাঁধ বাজার পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জানান, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। স্বজনরা মরদেহটি বাদশা শেখের বলে শনাক্ত করেছেন।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
15 July 2026

কুষ্টিয়ার কুমারখালীতে কলাবাগান থেকে নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com
15 July 2026

কুষ্টিয়ার কুমারখালীতে কলাবাগান থেকে নৈশপ্রহরীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

www.dainikkagoj.com