শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

ভেড়ামারা সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্র আর কতদিন থাকবে অবহেলিত

প্রতিবেদকের নাম / ৩২ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ১১ জুলাই, ২০২৬

 

হৃদয় রায়হান, কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরে সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। শতবর্ষের ঐতিহ্যবাহী এই স্বাস্থ্যকেন্দ্রটি বর্তমানে নিজেই যেন ঝুঁকির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। প্রতিদিন শতাধিক রোগী এখানে চিকিৎসাসেবা নিতে এলেও তাদেরকে আতঙ্কের মধ্যেই সেবা গ্রহণ করতে হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই রোগীদের উপচে পড়া ভিড় থাকে স্বাস্থ্যকেন্দ্রটিতে। কিন্তু ভবনটি অত্যন্ত পুরোনো ও নাজুক হওয়ায় যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ভবনের বিভিন্ন অংশে ফাটল ও অবকাঠামোগত দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্যকেন্দ্রটির চারপাশ দীর্ঘদিন ধরে অরক্ষিত থাকায় সন্ধ্যার পর এটি মাদকসেবীদের আড্ডাস্থলে পরিণত হয়। এতে সাধারণ মানুষ, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। ফলে অনেকেই প্রয়োজন থাকা সত্ত্বেও নিরাপত্তাজনিত কারণে স্বাস্থ্যকেন্দ্রে আসতে উদ্বিগ্ন বোধ করেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত স্বাস্থ্যকেন্দ্রটির সংস্কার, আধুনিকায়ন এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হোক, যাতে সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং এলাকার মাননীয় সংসদ সদস্যের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের মাধ্যমে সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্রটি পুনরায় নিরাপদ, আধুনিক ও জনবান্ধব স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
11 July 2026

ভেড়ামারা সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্র আর কতদিন থাকবে অবহেলিত

www.dainikkagoj.com
11 July 2026

ভেড়ামারা সাতবাড়ীয়া উপস্বাস্থ্য কেন্দ্র আর কতদিন থাকবে অবহেলিত

www.dainikkagoj.com