শিরোনাম
আল্লাহ তুমি রহম করো  সোনারগাঁও পানাম নগরীর প্রাচীন সেতু পুনর্নির্মাণের দাবিতে মানববন্ধন ও র‍্যালি সিরাজগঞ্জে ভোরের পাখি ফিটনেস ক্লাবের ১০তম মৌসুমী ফল উৎসব অনুষ্ঠিত বদলগাছীতে র‍্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার পটিয়ায় বীর মুক্তিযোদ্ধা রশিদ আহমদের ইন্তেকাল, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন বন্যাদুর্গত মানুষের পাশে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পার্বতীপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন সীতাকুণ্ডে শিশু ইরা হত্যা মামলায় একমাত্র আসামির মৃত্যুদণ্ড যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় মাছের পোনা অবমুক্ত বিভাগীয় কমিশনারের নাম ভাঙিয়ে কমলনগর খেয়াঘাটে অনিয়মের অভিযোগ, ঝুঁকিতে যাত্রীসেবা
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পার্বতীপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন

প্রতিবেদকের নাম / ৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের পার্বতীপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও কটূক্তিমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রশীদ সংগ্রাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ১২টায় পার্বতীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল কার্যালয়ে উপজেলা যুবদলের ব্যানারে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মাহাবুর রশীদ সংগ্রাম অভিযোগ করেন, পৌর শহরের সরকারপাড়া গ্রামের রুহুল আমীন নামের এক ব্যক্তি তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছেন।

তিনি বলেন, “এসব ভিত্তিহীন প্রচারণার কারণে আমি রাজনৈতিক ও সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছি। এ ধরনের অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিকে এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মানজুর রশীদ, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, রামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মশিউর রহমান, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া-সহ উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

উল্লেখ্য, সংবাদ সম্মেলনে উত্থাপিত অভিযোগের বিষয়ে অভিযুক্ত রুহুল আমীনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বসহকারে প্রকাশ করা হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 July 2026

সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পার্বতীপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com
10 July 2026

সামাজিক মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে পার্বতীপুরে যুবদল নেতার সংবাদ সম্মেলন

www.dainikkagoj.com