শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:১১ অপরাহ্ন

যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় মাছের পোনা অবমুক্ত

প্রতিবেদকের নাম / ৮০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকাল ১০টায় কমলনগর উপজেলার ঐতিহ্যবাহী মতিরহাট এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখা পরিবেশ সংরক্ষণ ও মৎস্যসম্পদ বৃদ্ধির লক্ষ্যে এ ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করে।

জানা যায়, ২০১৬ সালের ২৮ জুলাই প্রতিষ্ঠিত ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এক দশক পূর্তি উপলক্ষে দেশব্যাপী মাসব্যাপী নানা কর্মসূচি পালন করছে। এরই ধারাবাহিকতায় মেঘনা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি এইচ এম ইসমাইল সিরাজী, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ লক্ষ্মীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সালেহ আহমদ, জেলা দপ্তর সম্পাদক কামরুল হাসান, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মহি উদ্দিন এবং চর রমনী থানা সাংগঠনিক শাখার সভাপতি হাফেজ মো. শাহজাহানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বক্তারা বলেন, যুব সমাজকে উৎপাদনমুখী, দেশপ্রেমিক ও পরিবেশ-সচেতন হিসেবে গড়ে তুলতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে নদীমাতৃক বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং রূপালী ইলিশসহ দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধিতে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রম ইতিবাচক অবদান রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কর্মসূচিতে স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ কর্মীরা অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
10 July 2026

যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় মাছের পোনা অবমুক্ত

www.dainikkagoj.com
10 July 2026

যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীতে মেঘনায় মাছের পোনা অবমুক্ত

www.dainikkagoj.com