শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

সিরাজগঞ্জে ফার্মেসি মালিক হত্যা মামলার রায়: ১৬ বছর পর ৭ আসামির যাবজ্জীবন

প্রতিবেদকের নাম / ১৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে ফার্মেসি মালিক সাধন কুমার হত্যা ও টাকা ছিনতাই মামলায় ঘটনার প্রায় ১৬ বছর পর সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) বিকেলে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-৩ আদালতের বিচারক মো. নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সিরাজগঞ্জ শহরের রেলওয়ে কলোনি এলাকার শাহাদত হোসেন কুটুম, তারা মিয়া, ইমরান, উজ্জ্বল, রিকো, গোলাম ও টোকাই মনির। রায় ঘোষণার সময় সাতজনই পলাতক ছিলেন।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল বিষয়টি নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, নিহত সাধন কুমার সিরাজগঞ্জ পৌর শহরের বাজার স্টেশন এলাকায় একটি ফার্মেসির মালিক ছিলেন। ২০১০ সালের ১৪ অক্টোবর রাতে দোকান বন্ধ করে সাইকেলে বাড়ি ফিরছিলেন তিনি।

পথে শহরের মিরপুর বিড়ালা কুটি এলাকায় পৌঁছালে একদল ছিনতাইকারী তার পথরোধ করে। পরে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে তার কাছে থাকা নগদ টাকা ও সাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ১৫ অক্টোবর তিনি মারা যান।

ঘটনার পর নিহতের চাচাতো ভাই চন্দন কুমার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় হত্যা মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ সাতজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষীদের সাক্ষ্য, উপস্থাপিত আলামত এবং মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় সাত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করেন।

রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। ফলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 July 2026

সিরাজগঞ্জে ফার্মেসি মালিক হত্যা মামলার রায়: ১৬ বছর পর ৭ আসামির যাবজ্জীবন

www.dainikkagoj.com
09 July 2026

সিরাজগঞ্জে ফার্মেসি মালিক হত্যা মামলার রায়: ১৬ বছর পর ৭ আসামির যাবজ্জীবন

www.dainikkagoj.com