শিরোনাম
৮নং দেশিগ্রাম গুড়পিপুল ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে হাফিজুর রহমানের গণসংযোগ ও দোয়া কামনা ময়মনসিংহে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সলঙ্গায় ৪২৩ গ্রাম হেরোইনসহ দুই নারী মাদক সরবরাহকারী গ্রেপ্তার তাড়াশে আগুনে পুড়ে ছাই গরুর খাবারের খড়, থানায় জিডি কমলনগরে দাবিকৃত ১০ লাখ টাকা না পেয়ে বসতবাড়ির গাছ কাটার অভিযোগ কমলনগর প্রেসক্লাবে এমপি বীথিকা বিনতে হোসাইনের ক্রীড়া সামগ্রী প্রদান রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও আইনজীবী থেকে তথ্যমন্ত্রী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ নেত্রকোণায় বিতর্ক কর্মশালা: যুক্তির মঞ্চে শাণিত হলো ১২০ শিক্ষার্থীর মেধা সোনারগাঁয়ে বাসের বক্সে ৯ কেজি গাঁজা, চালক-হেলপার আটক রামগতিতে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্তসহ গ্রেফতার ৩
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারির মাধ্যমে ১১ নারী কর্মী নিয়োগ

প্রতিবেদকের নাম / ২৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার দলদলী ও জামবাড়িয়া ইউনিয়নে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণের নিয়মিত রক্ষণাবেক্ষণ কাজে লেবার কন্ট্রাক্ট সোসাইটি (এলসিএস)-এর নারী কর্মী নিয়োগ সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উন্মুক্ত ও স্বচ্ছ লটারির মাধ্যমে নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে উপজেলার চারটি ইউনিয়নের মধ্যে দলদলী ইউনিয়নে ৫ জন এবং জামবাড়িয়া ইউনিয়নে ৬ জনসহ মোট ১১ জন নারী কর্মী নির্বাচিত হন।

নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন ভোলাহাট উপজেলা এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আছহাবুর রহমান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. ফাহাদ আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সুলতান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি মো. তোহিদুর রহমান, জামবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন পানু মিয়া, দলদলী ইউনিয়ন আমীর মো. আমিনুল ইসলাম, ইউপি সদস্য মো. বাবু আলী এবং জামায়াত নেতা মো. আনোয়ার হোসেন জুয়েল।

এ ছাড়া অনুষ্ঠানে সাংবাদিক, এলসিএস সুপারভাইজার, এলজিইডির কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উন্মুক্ত লটারির মাধ্যমে নারী কর্মী নির্বাচন করায় স্থানীয়দের মধ্যে স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 July 2026

ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারির মাধ্যমে ১১ নারী কর্মী নিয়োগ

www.dainikkagoj.com
09 July 2026

ভোলাহাটে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণে লটারির মাধ্যমে ১১ নারী কর্মী নিয়োগ

www.dainikkagoj.com