শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:২১ অপরাহ্ন

পঞ্চগড়ে চেকের তথ্য জানতে গিয়ে সাংবাদিক অবরুদ্ধের অভিযোগ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

প্রতিবেদকের নাম / ১৮ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি:

পঞ্চগড়ে এক জটিল রোগে আক্রান্ত নারীর অনুদানের চেকের টাকা উত্তোলন সংক্রান্ত তথ্য জানতে গিয়ে এক প্রবীণ সাংবাদিককে ব্যাংকের ভেতরে অবরুদ্ধ ও লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এর এক কর্মকর্তার বিরুদ্ধে।

ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি। ঘটনাটি ঘটে বুধবার (৮ জুলাই) দুপুরে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের রাকাব হাড়িভাসা শাখায়।

অভিযোগে বলা হয়েছে, তথ্য সংগ্রহে বাধা, ভিডিও ধারণে নিষেধাজ্ঞা, অশালীন আচরণ এবং প্রায় এক ঘণ্টা ব্যাংকের ভেতরে আটকে রাখার ঘটনায় অভিযুক্ত শাখার সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন। এ সময় সাংবাদিকের সঙ্গে পঞ্চগড় সোনার বাংলা ফাউন্ডেশনের কিডনি ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজার আরিফুর রহমান আরিফও ব্যাংকের ভেতরে অবরুদ্ধ ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, হাড়িভাসা ইউনিয়নের বাসিন্দা কিডনি রোগে আক্রান্ত হাজেরা খাতুন চিকিৎসা সহায়তার একটি অনুদানের চেক প্রায় ১০ দিন আগে রাকাব হাড়িভাসা শাখায় জমা দেন। দীর্ঘ সময় পার হলেও চেকের অর্থ না পাওয়ায় তিনি বিষয়টি সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ ও ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজার আরিফুর রহমানকে জানান।

এর পরিপ্রেক্ষিতে বুধবার দুপুরে তারা ব্যাংকে গিয়ে শাখা ব্যবস্থাপক জ্যোতির্ময় রায়ের সঙ্গে কথা বলেন এবং চেকের বিষয়ে তথ্য জানতে চান। অভিযোগ অনুযায়ী, ব্যবস্থাপকের অনুমতি নিয়ে সাংবাদিক ভিডিও বক্তব্য ধারণ করছিলেন। এ সময় সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজন এসে ভিডিও বন্ধ করতে বলেন এবং অশালীন ভাষায় গালিগালাজ করেন। একপর্যায়ে তিনি কর্মচারীদের দরজা-জানালা বন্ধ করার নির্দেশ দেন এবং সাংবাদিককে আটকে রাখার চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ব্যাংকে উপস্থিত সাধারণ গ্রাহকদের বাইরে বের করে দেওয়া হয় এবং সাংবাদিক ও ডায়ালাইসিস সেন্টারের ম্যানেজারকে ভেতরে আটকে রাখা হয় বলে অভিযোগ।

খবর পেয়ে হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যদের ঘটনাস্থলে পাঠান। তারা ব্যাংকে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরুদ্ধ দুজনকে উদ্ধার করেন।

ভুক্তভোগী সাংবাদিক সাজ্জাদুর রহমান সাজ্জাদ বলেন, “একজন অসহায় রোগীর অনুদানের চেকের টাকা না পাওয়ার কারণ জানতে গিয়েছিলাম। ব্যবস্থাপক নিজেই বক্তব্য দিচ্ছিলেন। হঠাৎ সেকেন্ড অফিসার এসে ভিডিও বন্ধ করতে বলেন, গালিগালাজ করেন এবং দরজা-জানালা বন্ধ করে আমাদের আটকে রাখেন। এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে রাকাব হাড়িভাসা শাখার ব্যবস্থাপক জ্যোতির্ময় রায় এবং অভিযুক্ত সেকেন্ড অফিসার ফরিদুল ইসলাম সুজনের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

হাড়িভাসা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইয়েদ নূর-ই-আলম বলেন, “সাংবাদিককে ব্যাংকের ভেতরে আটকে রাখার খবর পেয়ে আমি ইউপি সদস্য ও গ্রাম পুলিশকে পাঠাই। তারা গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।”

এ বিষয়ে রাকাব পঞ্চগড় শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মুক্তারুজ্জামান বলেন, ঘটনাটি তাঁর জানা হয়েছে। বিষয়টি সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 July 2026

পঞ্চগড়ে চেকের তথ্য জানতে গিয়ে সাংবাদিক অবরুদ্ধের অভিযোগ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

www.dainikkagoj.com
09 July 2026

পঞ্চগড়ে চেকের তথ্য জানতে গিয়ে সাংবাদিক অবরুদ্ধের অভিযোগ, ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে লাঞ্ছনার অভিযোগ

www.dainikkagoj.com