শিরোনাম
নাসিরনগরে গোসল করতে গিয়ে নিখোঁজ, দুই দিন পর মেঘনায় মরদেহ উদ্ধার তোরাবগঞ্জে নাইট ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত লক্ষ্মীছড়ির সাঁওতালপাড়ায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী ভেড়ামারায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার প্রটোকল লঙ্ঘনের অভিযোগে রাজশাহীর বিভাগীয় কমিশনার স্ট্যান্ড রিলিজ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৬ দর্শনায় ৩ হাজার ১৮৫ আখচাষিকে ৯৫ লাখ টাকার প্রণোদনা কয়রায় বিনা বেতনে পাঠদান, অনিশ্চয়তায় ১০০ শিক্ষার্থীর ভবিষ্যৎ ব্রাহ্মণ শাসন বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চান মাহমুদ সীতাকুণ্ডে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ ১৭ মাসে তিন প্রাণহানি, প্রশাসনের নীরবতা নিয়ে প্রশ্ন
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন

আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ১৫৫ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬

 

মোঃ সামছু উদ্দিন লিটন, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি:

নোয়াখালীর সেনবাগ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, অভিভাবক সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ মে) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধীজনদের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে হিফজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ হিফজ শিক্ষা বোর্ড পরীক্ষায় মাদ্রাসা থেকে অংশগ্রহণ করে এ+ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করা হয়। শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যে অভিভাবক ও অতিথিরা আনন্দ প্রকাশ করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি আদর্শ ও নৈতিক সমাজ গঠনে দ্বীনি শিক্ষার গুরুত্ব অপরিসীম। কুরআনের আলোয় আলোকিত নতুন প্রজন্ম গড়ে তুলতে হাফিজিয়া মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা শিক্ষার্থীদের শুধু ধর্মীয় শিক্ষায় নয়, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করার আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি ও আধুনিক শিক্ষার পাশাপাশি নৈতিক মূল্যবোধের শিক্ষা অত্যন্ত জরুরি। মাদ্রাসাগুলো যদি যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু রাখতে পারে, তাহলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের লেখাপড়ার অগ্রগতি, শৃঙ্খলা, নৈতিক শিক্ষা এবং আধুনিক শিক্ষার সঙ্গে সমন্বয় করে পাঠদান কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় অভিভাবকরা তাদের সন্তানদের সার্বিক উন্নয়নে মাদ্রাসা কর্তৃপক্ষের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পুরো অনুষ্ঠানটি ধর্মীয় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
09 May 2026

আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

www.dainikkagoj.com
09 May 2026

আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

www.dainikkagoj.com