শিরোনাম
রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ, বাবাকে জরিমানা দোহারে ড্যাফোডিলস্ হাই স্কুলে ক্ষুদে বিতার্কিকদের সমাপনী ও পুরস্কার বিতরণ জীবননগর সীমান্তে ৩ নারী-পুরুষকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি সোনারগাঁওয়ে নদী, খাসজমি ও মসজিদের জমি ভরাটের অভিযোগ সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ইউএনও পার্বতীপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন তানোরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ক্ষেতলালে ডেন্টাল চিকিৎসা নিয়ে প্রশ্ন: টেকনোলজিস্টের নামে প্রেসক্রিপশন ও RCT করার অভিযোগ দামুড়হুদায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে তরুণীর অনশন,গাজীপুরে একই গার্মেন্টসে চাকুরীকালে বিয়ে
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

সোনারগাঁওয়ে পুলিশ চেকপোস্টের সামনে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার-টাকা ও পাসপোর্ট লুট

প্রতিবেদকের নাম / ২৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পুলিশ চেকপোস্টের সামনে সংঘবদ্ধ ডাকাত দলের হামলার শিকার হয়েছেন জাপানপ্রবাসী এক দম্পতি। ডাকাতরা তাদের বহনকারী মাইক্রোবাসে হামলা চালিয়ে প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, তিনটি মোবাইল ফোন, নগদ টাকা, পাসপোর্টসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। এ ঘটনায় জাপানে ফেরার নির্ধারিত যাত্রাও অনিশ্চিত হয়ে পড়েছে ভুক্তভোগী পরিবারের।

বুধবার রাত প্রায় ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোলপ্লাজা সংলগ্ন পুলিশ চেকপোস্ট এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মাহমুদুল হাসান আরমান (৪০) ফেনী জেলার বাসিন্দা। তিনি স্ত্রী, সন্তান ও পরিবারের সদস্যদের নিয়ে একটি হায়েস মাইক্রোবাসে করে ফেনী থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। সেখান থেকে তাদের জাপানে যাওয়ার ফ্লাইট ছিল।

ভুক্তভোগীদের অভিযোগ, মেঘনা টোলপ্লাজার কাছে পৌঁছালে ৫-৬ সদস্যের একটি সংঘবদ্ধ ডাকাত দল লেজার লাইটের সংকেত দিয়ে তাদের গাড়ি থামায়। এরপর দেশীয় অস্ত্র, চাপাতি, ছুরি ও লোহার রড নিয়ে গাড়ির গ্লাস ভেঙে যাত্রীদের মারধর করে।

একপর্যায়ে ডাকাতরা প্রায় ১৫ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন-১৬ প্রো ম্যাক্সসহ তিনটি মোবাইল ফোন, নগদ ৩০ হাজার টাকা, পরিবারের সদস্যদের সব পাসপোর্ট এবং অন্যান্য মূল্যবান মালামাল লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, লুট হওয়া স্বর্ণালঙ্কারের বর্তমান বাজারমূল্য ৩০ লাখ টাকারও বেশি।

মাহমুদুল হাসান আরমান জানান, সেদিন রাতেই পরিবারের সদস্যদের নিয়ে তার জাপানে ফেরার ফ্লাইট ছিল। কিন্তু পাসপোর্ট লুট হওয়ায় তিনি নির্ধারিত ফ্লাইটে যেতে পারেননি। এ ঘটনায় তিনি সোনারগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন।

ঘটনার এক প্রত্যক্ষদর্শী মোটরসাইকেল আরোহী জানান, একই পথে যাওয়ার সময় তিনি কয়েকজনকে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকতে দেখে আতঙ্কিত হন এবং সামনে এগোননি। কিছুক্ষণ পরই ওই মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে বলে জানতে পারেন।

এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম শেখ বলেন, ঘটনাটি মহাসড়কের মূল সড়কে নয়, বরং মহাসড়কের পাশের একটি নিচু সড়কে ঘটেছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে ঘটনাস্থল থানা পুলিশের চেকপোস্টের সামনে বলে জানা গেছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
09 July 2026

সোনারগাঁওয়ে পুলিশ চেকপোস্টের সামনে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার-টাকা ও পাসপোর্ট লুট

www.dainikkagoj.com
09 July 2026

সোনারগাঁওয়ে পুলিশ চেকপোস্টের সামনে জাপান প্রবাসীর গাড়িতে ডাকাতি, স্বর্ণালঙ্কার-টাকা ও পাসপোর্ট লুট

www.dainikkagoj.com