শিরোনাম
তানোরে কুটুমবাড়ি এগ্রো রিসোর্টে ব্রাহামা গরুর প্রজনন কার্যক্রমের উদ্বোধন আহত পত্রিকা বিক্রেতা বুলবুলের পাশে দাঁড়াল তানোর প্রেসক্লাব রামগতিতে বায়তুস সালাম জামে মসজিদের উদ্বোধন তাড়াশের নওগাঁ বাজারে আল-ফালাহ সিঙ্গাপুর স্কিল ট্রেনিং সেন্টারের শুভ উদ্বোধন সোনারগাঁওয়ে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শিল্পকলা একাডেমির কোর্স সমাপনী ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠান চুয়াডাঙ্গা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের দেয়ালে রাজনৈতিক স্লোগান, পরে মুছে ফেলা হলো রায়গঞ্জে ২৬ মণ নিষিদ্ধ পিরানহা মাছ জব্দ, জরিমানা ২ হাজার টাকা ময়মনসিংহে স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত তাড়াশে স্কুল ভবন থেকে পড়ে ছাত্র গুরুতর আহত সিরাজগঞ্জ-পাবনায় ১০৩ অস্ত্র উদ্ধার
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের স্বস্তিতে পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

প্রতিবেদকের নাম / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ৬ জুলাই, ২০২৬

 

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:

তীব্র গরমে চিকিৎসাধীন রোগীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে পাবনার ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঁচটি সিলিং ফ্যান প্রদান করেছে ভাঙ্গুড়া পৌরসভা।

রবিবার (৬ জুলাই) ভাঙ্গুড়া পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোছা. হালিমা খানমের কাছে আনুষ্ঠানিকভাবে সিলিং ফ্যানগুলো হস্তান্তর করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে এসব সিলিং ফ্যান স্থাপন করা হবে। এর ফলে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা তীব্র গরমের সময় আরও স্বস্তিদায়ক পরিবেশে অবস্থান করতে পারবেন।

ফ্যান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত সংশ্লিষ্টরা ভাঙ্গুড়া পৌরসভার এই জনকল্যাণমূলক উদ্যোগকে স্বাগত জানান এবং রোগীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

স্থানীয়দের মতে, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের সেবার মানোন্নয়নে এ ধরনের সহযোগিতামূলক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
06 July 2026

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের স্বস্তিতে পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

www.dainikkagoj.com
06 July 2026

ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের স্বস্তিতে পৌরসভার ৫টি সিলিং ফ্যান প্রদান

www.dainikkagoj.com