শিরোনাম
রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন, তদন্তে পুলিশ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে উজ্জ্বল মুখ প্রবাসী আবু ছায়েদ সুজন একটি বজ্রপাত বদলে দিল জীবন ২৪ বছরে সাড়ে ১১ হাজার তালবীজ, দর্জি আবুল কালামের সবুজ স্বপ্ন ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি দুর্গাপুরের খানাখন্দের সড়ক সংস্কারে এগিয়ে এলেন বিএনপি নেতা মীম
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে মেধাবীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম / ৭৬ বার দেখা হয়েছে
আপডেট : শনিবার, ৪ জুলাই, ২০২৬

 

মোঃ শাহ আলম, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে প্রথম সাময়িক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী বিপ্লবের যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে স্কুল ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

টাঙ্গাইল থেকে পরিচালিত শহীদ মডেল স্কুলের সিরাজগঞ্জ শাখার আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা এবং অতিথিদের উপস্থিতিতে পুরো ক্যাম্পাস প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে কার্যক্রমের সূচনা করা হয়। পরে স্কুলের শিক্ষার্থীরা আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেয়। এরপর অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি ও পরিচালকের বক্তব্য প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রথম সাময়িক পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। পরে ঢাকা থেকে আগত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ‘যাদুরাজ বিপ্লব’ তাঁর মনোমুগ্ধকর যাদু প্রদর্শনের মাধ্যমে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।

অনুষ্ঠানের শেষ পর্বে স্কুলের শিক্ষার্থীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে উপস্থিত দর্শকদের আনন্দ দেয়।

শহীদ শিক্ষা পরিবারের চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম শহীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক মোঃ শামীম হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলুর রহমান।

অনুষ্ঠান পরিচালনা করেন শহীদ মডেল স্কুল, সিরাজগঞ্জ শাখার পরিচালক মোঃ হাছানুজ্জামান তালুকদার রঞ্জু। এ সময় আরও উপস্থিত ছিলেন স্কুলের উপ-পরিচালক মোঃ শহীদুর রহমান, প্রধান শিক্ষক রাজ মাহমুদসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 July 2026

সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে মেধাবীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত

www.dainikkagoj.com
04 July 2026

সিরাজগঞ্জ শহীদ মডেল স্কুলে মেধাবীদের পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও যাদু প্রদর্শনী অনুষ্ঠিত

www.dainikkagoj.com