শিরোনাম
ঠাকুরগাঁওয়ে অটিস্টিক স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, বেকারি কারখানাকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রামে বিষাক্ত মদপানে সাংবাদিকসহ দুইজনের মৃত্যু, পরিকল্পিত হত্যার অভিযোগে তদন্তের দাবি দুর্গাপুরে এডিপি প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে বেঞ্চ, ফ্যান ও ক্রীড়া সামগ্রী বিতরণ মেঘনার ভাঙনে বসতভিটা নদীগর্ভে, পাউবোর ধীরগতিতে ক্ষোভে ফুঁসছে রামগতি-কমলনগর দৌলতপুরে পদ্মার ভয়াবহ ভাঙন, নদীগর্ভে বিলীন ৩০০ বিঘা ফসলি জমি ভেড়ামারায় যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, আর্জেন্টিনার পরাজয় নিয়ে গুঞ্জন; কারণ নিশ্চিত নয় নয় বিভাগে একযোগে নবীন বরণ, একাডেমিক সম্প্রসারণের নতুন অধ্যায়ে নেত্রকোণা বিশ্ববিদ্যালয় ভাঙ্গুড়ায় মোবাইল কোর্টে ৬৫টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ঘটনাস্থলেই ধ্বংস বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, যুবকের মৃত্যু
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন

সাতকানিয়ার কেরানীহাটে অপরাধ দমনে সিসিটিভি নজরদারি কার্যক্রমের উদ্বোধন

প্রতিবেদকের নাম / ২৬ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬

 

নুরুল কবির, সাতকানিয়া প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র কেরানীহাটকে অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের লক্ষ্যে সিসিটিভি নজরদারির আওতায় আনা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর সংসদীয় পার্টির সেক্রেটারি শাহজাহান চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) সামসুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি তারেক হোসাইনসহ স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের গুরুত্বপূর্ণ এলাকা কেরানীহাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এসব ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি পরিচালনা করা হবে, যা অপরাধ প্রতিরোধের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণে সহায়তা করবে।

স্থানীয় বাসিন্দারা জানান, কেরানীহাট বান্দরবান জেলার প্রবেশদ্বার এবং একটি গুরুত্বপূর্ণ ত্রিমুখী সড়ক জংশন হওয়ায় প্রতিদিন এখানে হাজারো মানুষের যাতায়াত হয়। এলাকায় একাধিক শপিং মল, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠান থাকায় দীর্ঘদিন ধরে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ সংঘটিত হয়ে আসছে।

সংশ্লিষ্টদের মতে, গুরুত্বপূর্ণ মোড় ও জনসমাগমস্থলে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে। এর মাধ্যমে এলাকায় অপরাধ প্রবণতা কমে আসবে এবং ব্যবসায়ীসহ সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ও স্বস্তি ফিরে আসবে বলে আশা করা হচ্ছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
03 July 2026

সাতকানিয়ার কেরানীহাটে অপরাধ দমনে সিসিটিভি নজরদারি কার্যক্রমের উদ্বোধন

www.dainikkagoj.com
03 July 2026

সাতকানিয়ার কেরানীহাটে অপরাধ দমনে সিসিটিভি নজরদারি কার্যক্রমের উদ্বোধন

www.dainikkagoj.com