শিরোনাম
রামগতিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী-শ্বশুর পলাতক তাড়াশ পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড, বসতবাড়ি, গুদাম ও অফিস ভস্মীভূত কয়রায় প্রতিবন্ধিতা ও জেন্ডার সংবেদনশীল জনগোষ্ঠীর ঝুঁকি হ্রাস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জনগণের আস্থা ও উন্নয়নের প্রত্যয়ে কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বগুড়ায় অপহরণ মামলাসহ গ্রেপ্তার ৬ নওগাঁর ধামইরহাটের তরুণীর অশ্লীল ছবি অনলাইনে ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার বদলগাছীতে ছাগল চুরির অভিযোগে নারীসহ ৩ জন আটক পার্বতীপুরে দুই মাদকসেবীসহ বিভিন্ন মামলায় আটক ৮ জন কারাগারে চুয়াডাঙ্গায় স্বাস্থ্যসেবা ও ভূমিসেবা কার্যক্রম পরিদর্শনে জেলা প্রশাসক ময়মনসিংহে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞানমেলার উদ্বোধন
বুধবার, ১০ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন

রামগতিতে ড. আশরাফ আলীর বাসভবনে মোটরসাইকেল বহর নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

প্রতিবেদকের নাম / ৬২ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

মোখলেছুর রহমান ধনু

রামগতি-কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি:

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় বিশিষ্ট ব্যবসায়ী ও উচ্চশিক্ষাবিদ ড. আশরাফ আলী চৌধুরী সারুর বাসভবনে শতাধিক মোটরসাইকেলের বহর নিয়ে ভয়াবহ হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৭ মে ২০২৬) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের দিকে প্রায় ১০০টি মোটরসাইকেলের একটি বহর হঠাৎ করে ড. আশরাফ আলীর বাড়ির সামনে এসে অবস্থান নেয়। পরে হেলমেট পরিহিত একদল সশস্ত্র দুর্বৃত্ত অতর্কিতভাবে বাড়ির ভেতরে প্রবেশ করে ব্যাপক তাণ্ডব চালায়। এ সময় তারা বাড়ির প্রধান ফটক, দামি ‘আলী বাবা’ দরজা, জানালার কাঁচ এবং নিরাপত্তার জন্য স্থাপিত সিসি ক্যামেরা ভাঙচুর করে।

অভিযোগ রয়েছে, হামলাকারীরা শুধু ভাঙচুর করেই ক্ষান্ত হয়নি; তারা ঘরের বিভিন্ন কক্ষে ঢুকে আসবাবপত্র তছনছ করে এবং মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এতে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার।

ঘটনার সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা জানান, মোটরসাইকেলের বহর ও হামলাকারীদের তাণ্ডবে পুরো এলাকায় ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। অনেকেই আতঙ্কে ঘর থেকে বের হতে পারেননি।

এ বিষয়ে ড. আশরাফ আলী চৌধুরী সারু বলেন,

“পরিকল্পিতভাবে আমার বাড়িতে হামলা চালানো হয়েছে। সন্ত্রাসীরা ঘরের মূল্যবান আসবাবপত্র ও মালামাল ভাঙচুর ও লুট করেছে। আমি একজন শান্তিপ্রিয় নাগরিক হিসেবে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান জানান, ঘটনার বিষয়ে তিনি মৌখিকভাবে অবগত হয়েছেন। তবে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 May 2026

রামগতিতে ড. আশরাফ আলীর বাসভবনে মোটরসাইকেল বহর নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

www.dainikkagoj.com
08 May 2026

রামগতিতে ড. আশরাফ আলীর বাসভবনে মোটরসাইকেল বহর নিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

www.dainikkagoj.com