শিরোনাম
আর্জেন্টিনা ভক্ত তারকা লেখক ও কথাসাহিত্যিক তুলতুল, বিশ্বকাপ ঘিরে উচ্ছ্বাস ভাঙ্গুড়া পৌরসভায় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত সোনারগাঁওয়ে শপিং কমপ্লেক্সে দুঃসাহসিক চুরি, দেড় কোটি টাকার ১৪৬ মোবাইল উধাও অনলাইনে পরিচয়, বিয়ে করতে এসে প্রেমিকার বয়স কম দেখে ফিরে গেলেন চীনা যুবক পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলের পরিচ্ছন্নতা কর্মী নিহত জনগণের মনের ভাষা বুঝে বাজেট প্রণয়ন করা হয়েছে: এমপি বীথিকা বিনতে হোসাইন গাবতলীতে অস্থায়ী ইট তুলে নেওয়ায় সড়কে চরম ভোগান্তি, ‘ইট ভাড়া’ নিয়ে বিতর্ক জামুন্না পল্লী বন্ধু স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট গোলাম মোস্তফা (মজনু) মিশাম হ্যাচারির পচা ডিম ও বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ টাগরা গ্রামের জনজীবন চুয়াডাঙ্গায় পাচারকালে ওএমএসের চাল-আটা জব্দ, ডিলারকে ৫০ হাজার টাকা জরিমানা
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, লুট প্রায় ২২ লাখ টাকার মালামাল

প্রতিবেদকের নাম / ৪০ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৮ মে, ২০২৬

 

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় সৌদি প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে সংঘবদ্ধ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে আলমারির তালা ভেঙে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও বৈদেশিক মুদ্রাসহ প্রায় ২২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (৭ মে) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের আনন্দবাজার টেঙ্গারচর এলাকায় এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের স্ত্রী শামীমা আক্তার বুধবার দুপুরে পরিবারের সদস্যদের নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় ফার্নিচার কিনতে যান। বাড়িটি ফাঁকা থাকার সুযোগে চোরের দল বাড়ির বাথরুমের এডজাস্ট ফ্যান ভেঙে ভেতরে প্রবেশ করে।

পরে রান্নাঘরে থাকা তরকারি কাটার বটি ব্যবহার করে ঘরের আলমারির তালা ভেঙে ফেলে। আলমারিতে থাকা প্রায় ১০ ভরি স্বর্ণালঙ্কার, ৩ ভরি রুপা, ২০০ সৌদি রিয়াল এবং নগদ ৮০ হাজার টাকা নিয়ে যায় দুর্বৃত্তরা। এছাড়াও ঘরের অন্যান্য মূল্যবান মালামাল তছনছ করা হয়।

বিকেলে বাড়িতে ফিরে পরিবারের সদস্যরা ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারির তালা ভাঙা ও মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। খবর পেয়ে আশপাশের লোকজন ঘটনাস্থলে ভিড় করেন।

ভুক্তভোগী শামীমা আক্তার বলেন,

“মাত্র কয়েক ঘণ্টার জন্য বাসার বাইরে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরের সবকিছু এলোমেলো। আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার, টাকা ও মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। আমাদের প্রায় ২২ লাখ টাকার ক্ষতি হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় বৃহস্পতিবার সকালে সোনারগাঁ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

এ বিষয়ে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহিববুল্লাহ বলেন,

“অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় বাসিন্দাদের দাবি, সম্প্রতি এলাকায় চুরি ও অপরাধের ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকায় পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
08 May 2026

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, লুট প্রায় ২২ লাখ টাকার মালামাল

www.dainikkagoj.com
08 May 2026

সোনারগাঁওয়ে প্রবাসীর বাড়িতে দিনে-দুপুরে দুঃসাহসিক চুরি, লুট প্রায় ২২ লাখ টাকার মালামাল

www.dainikkagoj.com