শিরোনাম
লালমনিরহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত রায়গঞ্জে পুকুরে ডুবে যুবকের মৃত্যু চুয়াডাঙ্গায় মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন পুকুরে পড়ে যাওয়া ১০ টাকার নোট তুলতে গিয়ে শিশুর মৃত্যু সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী রঞ্জুর নির্বাচনী গণসংযোগ পূর্বধলা সরকারি কলেজে উপাধ্যক্ষের অপসারণ দাবিতে বিক্ষোভ ভোরে অধ্যক্ষের কক্ষে আগুন, তদন্তে পুলিশ সোনারগাঁয়ে পাটজাত মোড়ক না ব্যবহারে তিন ব্যবসায়ীকে জরিমানা লক্ষ্মীপুরে সমাজসেবা ও ক্রীড়া উন্নয়নে উজ্জ্বল মুখ প্রবাসী আবু ছায়েদ সুজন একটি বজ্রপাত বদলে দিল জীবন ২৪ বছরে সাড়ে ১১ হাজার তালবীজ, দর্জি আবুল কালামের সবুজ স্বপ্ন ক্যান্সারে আক্রান্ত ১৬ বছরের হাফেজ সোহানুরের চিকিৎসায় সহায়তার আকুতি
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন

সোনারগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষকে সেবা

প্রতিবেদকের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সোনারগাঁও পৌরসভার ষোলপাড়া এলাকায় মানবকল্যাণ ও উন্নয়ন সংগঠনের উদ্যোগে এবং ইউ এস বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল-এর সহযোগিতায় দিনব্যাপী একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার আয়োজিত এ ক্যাম্পে ষোলপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের প্রায় দুই শতাধিক নারী-পুরুষ বিভিন্ন বয়সভিত্তিক স্বাস্থ্যসেবা ও চিকিৎসকের পরামর্শ গ্রহণ করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকার যুবকদের এ ধরনের মানবিক উদ্যোগে তারা উপকৃত হয়েছেন। বিশেষ করে বয়স্করা জানান, বাড়ির কাছেই বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ায় তারা সন্তুষ্ট।

চিকিৎসা কার্যক্রমে অংশ নেওয়া এক চিকিৎসক বলেন, সামাজিক সংগঠনের উদ্যোগে গ্রামের সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে সেবা দিতে পারা একটি ইতিবাচক অভিজ্ঞতা। তিনি আরও জানান, সংগঠনটি শুরু থেকেই সামাজিক উন্নয়ন ও অপরাধ দমনে কাজ করে আসছে।

সংগঠনের সদস্য প্রকৌশলী বাবুল মোল্লা বলেন, গত মে মাসে যুব সমাজের উদ্যোগে সংগঠনটির যাত্রা শুরু হয়। শুরু থেকেই তারা মাদক ও সামাজিক অপরাধ দমনে কাজ করছে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
19 June 2026

সোনারগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষকে সেবা

www.dainikkagoj.com
19 June 2026

সোনারগাঁওয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে দুই শতাধিক মানুষকে সেবা

www.dainikkagoj.com