শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৫০ অপরাহ্ন

ময়মনসিংহে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে

প্রতিবেদকের নাম / ৩৬ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

 

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস উপলক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ময়মনসিংহ ইউনিটের উদ্যোগে দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতোই বৃহস্পতিবার (৭ মে) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়।

দিবসের শুরুতে জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এবং সেক্রেটারি অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।

উদ্বোধনী পর্ব শেষে মানববন্ধন এবং রক্তের গ্রুপ নির্ধারণ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে নগরীর জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান ও সঞ্চালনা করেন রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি এবং জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আনোয়ার আজিজ টুটুল।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডা. সাইদুর রহমান সেলিম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট এম এ হান্নান খান, সিনিয়র সাংবাদিক মো. আইয়ুব আলীসহ অনেকে।

বক্তারা মানবসেবা, স্বেচ্ছাসেবী কার্যক্রম ও দুর্যোগকালীন সময়ে রেড ক্রিসেন্টের ভূমিকার প্রশংসা করেন এবং মানবতার কল্যাণে এ সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। সার্বিকভাবে দিনব্যাপী আয়োজনটি ছিল বর্ণাঢ্য ও সফল।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
07 May 2026

ময়মনসিংহে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে

www.dainikkagoj.com
07 May 2026

ময়মনসিংহে আন্তর্জাতিক রেড ক্রিসেন্ট দিবস বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে

www.dainikkagoj.com