মোঃ সুজন আহমেদ
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কয়ড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সন্তোষ কুমার। দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক, শিক্ষাবিষয়ক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থেকে তিনি এলাকার মানুষের আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকা, বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণ এবং এলাকার নানা সমস্যা সমাধানে আন্তরিক ভূমিকার কারণে সন্তোষ কুমার একজন জনপ্রিয় ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে পরিচিতি লাভ করেছেন।
চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ কুমার বলেন, “কয়ড়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের ভালোবাসা ও সমর্থন আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। তাদের দোয়া ও সহযোগিতা নিয়ে ইউনিয়নের উন্নয়ন ও কল্যাণে নিজেকে আরও বেশি সম্পৃক্ত রাখতে চাই।”
তিনি আরও বলেন, “জনগণ আমাকে নির্বাচিত করার সুযোগ দিলে ইউনিয়নের সড়ক ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, কৃষি ও কর্মসংস্থান বৃদ্ধির উদ্যোগ, বাজার ও অবকাঠামোগত উন্নয়ন এবং সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। আমার লক্ষ্য হলো কয়ড়া ইউনিয়নকে একটি আধুনিক, পরিকল্পিত, উন্নত ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করা।”
স্থানীয়দের মতে, রাজনৈতিক অভিজ্ঞতা, সামাজিক গ্রহণযোগ্যতা এবং উন্নয়নমুখী চিন্তাভাবনার কারণে সন্তোষ কুমার চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থীদের মধ্যে অন্যতম আলোচিত ব্যক্তি। নির্বাচনী পরিবেশ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে তিনি ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, মতবিনিময় সভা এবং জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
জনগণের আস্থা, উন্নয়নের প্রতিশ্রুতি এবং জনসেবার অঙ্গীকারকে সামনে রেখে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সন্তোষ কুমার একটি শক্তিশালী প্রার্থী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।