বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম
গ্রিসে পাঠানোর প্রলোভন: ২৬ লাখ টাকা হাতিয়ে নিয়ে লিবিয়ায় আটকে নির্যাতন, দেশে ফিরলেন দুই যুবক সিরাজগঞ্জে চাচাদের হামলায় ৫ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু ইয়ারিংছড়ি সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন শিক্ষার্থীদর বরণ অনুষ্ঠিত  গোপালগঞ্জে পাসপোর্ট সেবায় ধস: লোডশেডিংয়ে থমকে কাজ, ভোগান্তিতে সেবাপ্রত্যাশী লালমোহনে স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদকে নাগরিক সংবর্ধনা খাগড়াছড়ির মানিকছড়িতে সিন্দুকছড়ি জোন আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল চক্ষু ক্যাম্পেইন  তাড়াশে ধান ক্ষেত থেকে এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার গোপালগঞ্জে টেকনিক্যাল শিক্ষার্থীদের জন্য চাকরি মেলা ও সেমিনার প্রতিপক্ষের হামলায় বসতঘর হারিয়ে খোলা আকাশের নিচে বসবাস,মামলা করে নিরাপত্তাহীনতায় পরিবার টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন, সভাপতি আফজাল ও সম্পাদক মুকুল

দীঘিনালায় একতা ফাউন্ডেশনের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

Reporter Name / ১৪৯ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

 

 

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি

 

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দীঘিনালা উপজেলার ১নং মেরুং ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বেতছড়ি এলাকায় একদিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে সম্পূর্ণ অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন একতা ফাউন্ডেশন। গত রবিবার দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে সকল বয়সের নারী-পুরুষ ও শিশু-কিশোররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

 

একতা ফাউন্ডেশনের সভাপতি ও প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, “পবিত্র ঈদুল আযহা উপলক্ষে বেতছড়ি এলাকার সকল বয়সী মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।”

 

তিনি আরও জানান, একতা ফাউন্ডেশন সমাজে ছোট পরিসরে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে। তারই ধারাবাহিকতায় এই ব্যতিক্রমী ক্রীড়া আয়োজনের মাধ্যমে স্থানীয়দের মনোরঞ্জন এবং খেলাধুলার বিকাশ ঘটানোর প্রয়াস নেওয়া হয়েছে।

 

উল্লেখ্য, একতা ফাউন্ডেশন বরাবরই সমাজসেবামূলক কাজে সক্রিয় ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
এক ক্লিকে বিভাগের খবর