শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১

প্রতিবেদকের নাম / ১৭ বার দেখা হয়েছে
আপডেট : শুক্রবার, ৫ জুন, ২০২৬

ফিরোজ আল আমিন

নিজস্ব প্রতিনিধি:

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বেলকুচি উপজেলার আজুগড়া হিজলতলা এলাকার মৃত বাছের সরকারের ছেলে মোতালেব সরকার (৪০), তার স্ত্রী ফজিলা খাতুন (৩৫) এবং জামতৈল গ্রামের মৃত সোনাউল্লাহ মুদির ছেলে অটোভ্যানচালক মো. নুরু (৪৫)। দুর্ঘটনায় আহত হয়েছেন মোতালেব-ফজিলা দম্পতির মেয়ে তামান্না খাতুন (১৬)। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, সকালে মেঘুল্লা বাসস্ট্যান্ড এলাকায় একটি ব্যাটারিচালিত অটোভ্যানের এক্সেল ভেঙে গিয়ে সেটি সড়কের ওপর বিকল হয়ে পড়ে। এ সময় ঢাকা থেকে এনায়েতপুরগামী দ্রুতগতির ঢাকা এক্সপ্রেস পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে বিকল অটোভ্যানটিকে সজোরে চাপা দেয়।

দুর্ঘটনার আঘাত এতটাই তীব্র ছিল যে অটোভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই মোতালেব সরকার, তার স্ত্রী ফজিলা খাতুন ও চালক নুরু মারা যান। গুরুতর আহত হন তামান্না খাতুন।

খবর পেয়ে বেলকুচি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। আহত তামান্না খাতুনকে উদ্ধার করে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তার অবস্থাও আশঙ্কাজনক।

ওসি ইমাম জাফর আরও জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। তাদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

স্থানীয়দের দাবি, ওই সড়কে প্রায়ই দ্রুতগতির যানবাহন চলাচল করে। ফলে দুর্ঘটনার ঝুঁকি সবসময়ই থাকে। তারা সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন।

 

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
04 June 2026

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১

www.dainikkagoj.com
04 June 2026

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ১

www.dainikkagoj.com