শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন

তানোরে ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার অর্থ বিতরণ করলেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান

প্রতিবেদকের নাম / ৬৪ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

আশরাফুল ইসলাম রনজু, তানোর (রাজশাহী) প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজশাহীর তানোর উপজেলায় দুস্থ, গরিব ও অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আর্থিক সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) বেলা ১২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সহায়তা প্রদান করা হয়।

তানোর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেন, বর্তমান সরকার দেশের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে সরকারের মানবিক কার্যক্রম অব্যাহত রয়েছে। তিনি বলেন, “ঈদের আনন্দ যেন সমাজের সকল মানুষের মাঝে সমানভাবে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সরকারের উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।”

সভাপতির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন, সরকারের প্রদত্ত মানবিক সহায়তা প্রকৃত উপকারভোগীদের হাতে পৌঁছে দিতে উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিকভাবে কাজ করছে। তিনি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধের মধ্য দিয়ে ঈদ উদযাপনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা আদর্শ শিক্ষক সমিতির সভাপতি ড. ওবায়দুল্লাহ, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আলমগীর হোসেন, সেক্রেটারি ডিএম আক্কাস আলী, সিনিয়র নায়েবে আমীর মাওলানা আনিসুর রহমান, পৌর জামায়াত নেতা আজহার সরদার, ওয়ার্ড জামায়াত নেতা আফজাল হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সুধীজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের আওতায় উপজেলার ৪ শতাধিক দুস্থ, অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয়। সহায়তা পেয়ে উপকারভোগীরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ঈদ উপলক্ষে এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 June 2026

তানোরে ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার অর্থ বিতরণ করলেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান

www.dainikkagoj.com
04 June 2026

তানোরে ৪ শতাধিক অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তার অর্থ বিতরণ করলেন এমপি অধ্যাপক মুজিবুর রহমান

www.dainikkagoj.com