শিরোনাম
তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত শেরপুরে অনুদানের ফাঁদে বৃদ্ধার স্বর্ণের চেইন হাতিয়ে নিল প্রতারক চক্র ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে ধর্মীয় নেতৃবৃন্দের ভূমিকা বিষয়ক কর্মশালা নাগেশ্বরীতে ১০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ১ পুলিশের অভিযানে খালের কচুরিপানার নিচ থেকে মাদক কারবারি আটক রিফিল ছাড়াই ফায়ার এক্সটিংগুইশারে নকল স্টিকার, কর্মকর্তা টেকনাফে বদলি ফেরত এলো হাওড়ের ফসল রক্ষা বাঁধের ২,৬৪৪ সিসি ব্লক সোনারগাঁওয়ে সওজের জায়গায় অবৈধ পাঁচ শতাধিক দোকান-স্থাপনা উচ্ছেদ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসেবে শরীফুজ্জামান শরীফের নিয়োগ

প্রতিবেদকের নাম / ৪৫ বার দেখা হয়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

 

মাহমুদ হাসান রনি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক হিসেবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (৪ জুন) স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জেলা পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত অথবা সরকার কর্তৃক পরবর্তী নির্দেশনা জারি না হওয়া পর্যন্ত তিনি চুয়াডাঙ্গা জেলা পরিষদের পূর্ণকালীন প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

জানা গেছে, জেলা পরিষদ (সংশোধন) আইন, ২০২৬-এর ধারা ৩ অনুযায়ী সংশোধিত জেলা পরিষদ আইন, ২০০০-এর ধারা ৮২ক (১) এর ক্ষমতাবলে এ নিয়োগ প্রদান করা হয়েছে। প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি জেলা পরিষদের প্রশাসনিক কার্যক্রম পরিচালনা, উন্নয়ন কর্মকাণ্ড তদারকি এবং পরিষদের সার্বিক কার্যক্রম সচল রাখার দায়িত্ব পালন করবেন।

মো. শরীফুজ্জামান শরীফ দীর্ঘদিন ধরে চুয়াডাঙ্গা জেলা বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন এবং বর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার প্রশাসক হিসেবে নিয়োগের খবরে দলীয় নেতাকর্মীদের মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে।

এদিকে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে এ নিয়োগকে জেলার উন্নয়ন কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চারের সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে। দায়িত্ব গ্রহণের পর জেলা পরিষদের চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, দেশের বিভিন্ন জেলা পরিষদে প্রশাসক নিয়োগের অংশ হিসেবে চুয়াডাঙ্গা জেলা পরিষদেও এ নিয়োগ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
04 June 2026

চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসেবে শরীফুজ্জামান শরীফের নিয়োগ

www.dainikkagoj.com
04 June 2026

চুয়াডাঙ্গা জেলা পরিষদে প্রশাসক হিসেবে শরীফুজ্জামান শরীফের নিয়োগ

www.dainikkagoj.com