শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার, আস্তানা ধ্বংস

প্রতিবেদকের নাম / ৬০ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

বুলবুল আহম্মেদ বুলু

নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি চোলাই মদের আস্তানা ধ্বংস করা হয়েছে এবং প্রায় ২০০ লিটার চোলাই মদসহ একজন ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, অদ্য ০২ জুন ২০২৬ ইং তারিখ বিকেল আনুমানিক ৫টা ৩০ মিনিটে পুলিশ সুপার, নওগাঁর দিকনির্দেশনায় নিয়ামতপুর থানার একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে। এ সময় থানা এলাকার ৮নং বাহাদুরপুর ইউনিয়নের লটকুড়ি গ্রামে দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত একটি চোলাই মদ তৈরির আস্তানার সন্ধান পায় পুলিশ।

অভিযানে ঘটনাস্থল থেকে আনুমানিক ২০০ লিটার চোলাই মদ, মদ তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম ও উপকরণ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম সুমন বাসকি (৩৫)। তিনি লটকুড়ি গ্রামের কালু বাসকির ছেলে বলে জানা গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি চোলাই মদ তৈরি ও বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, এলাকায় মাদক নির্মূলে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 June 2026

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার, আস্তানা ধ্বংস

www.dainikkagoj.com
02 June 2026

নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযানে ২০০ লিটার চোলাই মদসহ একজন গ্রেফতার, আস্তানা ধ্বংস

www.dainikkagoj.com