শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন

রামগড়ে অনলাইন জুয়ার আসরে পুলিশের অভিযান, জুয়া ব্যবসায়ী ক্যজাই মারমা আটক

প্রতিবেদকের নাম / ৫৪ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

মো. মাসুদ রানা, বিশেষ প্রতিনিধি:

খাগড়াছড়ির রামগড় উপজেলায় অনলাইন জুয়ার আসরে অভিযান চালিয়ে ক্যজাই মারমা (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় জুয়া পরিচালনায় ব্যবহৃত দুটি মোবাইল ফোন, জুয়ার হিসাব সংবলিত একটি খাতা এবং অনলাইন জুয়ার বিভিন্ন স্ক্রিনশট জব্দ করা হয়। এ ঘটনায় সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার (২ জুন) রাতে রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলমের নির্দেশনায় এসআই মো. আব্দুল মান্নান মিয়ার নেতৃত্বে সঙ্গীয় ফোর্স একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী জানতে পারে যে, রামগড় পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মাস্টারপাড়া এলাকায় ক্যজাই মারমার নিজ বসতঘরে অনলাইন পোর্টালের মাধ্যমে নিয়মিত জুয়ার আসর পরিচালিত হচ্ছে। সংবাদের সত্যতা যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে থাকা ২ থেকে ৩ জন ব্যক্তি দ্রুত পালিয়ে গেলেও ঘরের ভেতর থেকে ক্যজাই মারমাকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি একটি OPPO স্মার্টফোন ব্যবহার করে shillongteerground.com এবং teernightindia.com নামের অনলাইন পোর্টালের মাধ্যমে অন্যদের সঙ্গে যোগসাজশে অনলাইন জুয়া পরিচালনা ও খেলায় অংশগ্রহণ করতেন।

অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে একটি OPPO অ্যান্ড্রয়েড স্মার্টফোন, একটি Symphony বাটন ফোন, জুয়ার হিসাব লেখা একটি খাতা এবং অনলাইন জুয়ার স্ক্রিনশট জব্দ করা হয়। জব্দকৃত খাতার ২৯টি পাতায় বিভিন্ন তারিখ, নাম এবং টাকার অঙ্ক উল্লেখ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, “অনলাইন জুয়ার মতো অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এ ঘটনায় থানায় এফআইআর নং-১, তারিখ ২ জুন ২০২৬ এবং জিআর নং-১৬ মূলে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০/২৭ ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।”

পুলিশ জানিয়েছে, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
02 June 2026

রামগড়ে অনলাইন জুয়ার আসরে পুলিশের অভিযান, জুয়া ব্যবসায়ী ক্যজাই মারমা আটক

www.dainikkagoj.com
02 June 2026

রামগড়ে অনলাইন জুয়ার আসরে পুলিশের অভিযান, জুয়া ব্যবসায়ী ক্যজাই মারমা আটক

www.dainikkagoj.com