শিরোনাম
চুয়াডাঙ্গায় মাথাভাঙ্গা নদী থেকে মরদেহ উদ্ধার, পিবিআইয়ে মিলল পরিচয় সিরাজগঞ্জে বিকল ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই ট্রাকচালক টাঙ্গাইল-৫ আসনের সাবেক এমপি মীর মাজেদুর রহমানের ইন্তেকাল নবাবগঞ্জে ছাদে বিশেষ কৌশলে গাঁজা চাষ, যুবক আটক কমলনগরে ইসলামী আন্দোলনের নতুন কমিটি গঠন নজরুল বর্ষে আসছে তুলতুলের ‘ছোটদের নজরুল’ কমলনগরে মেঘনার চর দখল নিয়ে উত্তেজনা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা, আতঙ্কে নদীপাড়ের বাসিন্দারা তাড়াশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন তানোরে পুলিশের আয়োজনে আন্তঃইউনিয়ন কাবাডি টুর্নামেন্ট কামারগাঁকে হারিয়ে চ্যাম্পিয়ন তানোর পৌরসভা নাসিরনগরে লুডু খেলায় ভুল ধরিয়ে দেওয়াকে কেন্দ্র করে যুবক নিহত
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন

ধামইরহাটে মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

প্রতিবেদকের নাম / ৪৩ বার দেখা হয়েছে
আপডেট : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

 

নওগাঁ প্রতিনিধি | বুলবুল আহম্মেদ বুলু

নওগাঁর ধামইরহাট উপজেলার একটি মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার মাছ নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী মাছচাষি মো. আনোয়ার হোসেন। ঘটনাটি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ধামইরহাট ইউনিয়নের শিবরামপুর মৌজার জেএল নং-৯৪, খতিয়ান নং-০১, হাল দাগ নং-৮২৪ এর আওতাধীন প্রায় ৩ দশমিক ৩৫ একর আয়তনের একটি পুকুর দীর্ঘদিন ধরে ইজারা নিয়ে মাছ চাষ করে আসছিলেন উপজেলার পূর্ব রূপনারায়ণপুর এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন।

ভুক্তভোগীর অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে কয়েকজন ব্যক্তি সংঘবদ্ধভাবে তার পুকুরে প্রবেশ করে তাকে ও তার কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। পরবর্তীতে তারা পুকুরে বিষ প্রয়োগ করে বলে অভিযোগ করা হয়েছে। বিষ প্রয়োগের পর থেকেই পুকুরের মাছ অস্বাভাবিক আচরণ করতে শুরু করে এবং বিপুল পরিমাণ মাছ ভেসে উঠতে দেখা যায়।

স্থানীয় বাসিন্দারাও পুকুরে মাছ ভেসে উঠতে দেখেছেন বলে জানা গেছে। এতে পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মারা যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। অভিযোগকারী জানান, পুকুরটিতে প্রায় ৩০০ মণ মাছ ছিল, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩০ লাখ টাকা। বিষ প্রয়োগের কারণে তার ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে এবং পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা না গেলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

এ ঘটনায় মো. আনোয়ার হোসেন ধামইরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।

তবে অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ধামইরহাট থানার পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয়দের মতে, মাছের পুকুরে বিষ প্রয়োগের মতো ঘটনা শুধু একজন চাষির আর্থিক ক্ষতিই নয়, বরং এলাকার মৎস্য উৎপাদন ও পরিবেশের জন্যও হুমকিস্বরূপ। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
01 June 2026

ধামইরহাটে মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

www.dainikkagoj.com
01 June 2026

ধামইরহাটে মাছের পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা

www.dainikkagoj.com