শিরোনাম
সিরাজগঞ্জে ট্রাকচাপায় কর্তব্যরত ট্রাফিক পুলিশ নিহত পার্বতীপুরে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সিন্দুকছড়িতে রাস্তা নির্মাণ শ্রমিকদের মারধরের অভিযোগ, ১৬ জনকে উদ্ধার করেছে সেনাবাহিনী সীমান্তের শূন্যরেখায় আটকে থাকা ১২ জনকে চার দিন পর ফিরিয়ে নিল বিএসএফ পার্বতীপুরে ব্র্যাকের উদ্যোগে সদস্যদের মাঝে মুরগির বাচ্চা, কুমড়ার বীজ ও প্রশিক্ষণ ভাতা বিতরণ প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ জাতীয় পর্যায়ে ১০০ মিটার দৌড়ে চ্যাম্পিয়ন উল্লাপাড়ার রিফাত, দীর্ঘ লাফে রানারআপ দর্শনার বারাদী সীমান্তে বিদেশী পিস্তল, গুলি ও ভারতীয় গাঁজা উদ্ধার রামগতি উপজেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য-সচিব দিদার খন্দকার সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকার: দুই জেলে আটক, উদ্ধার নৌকা ও নিষিদ্ধ কীটনাশক পার্বতীপুরে ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তারকাদের গানে মুগ্ধ হাজারো দর্শক
বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৪৬ অপরাহ্ন

খাদ্য অধিদপ্তরের ২৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ, বারহাট্টায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদকের নাম / ২১ বার দেখা হয়েছে
আপডেট : সোমবার, ১ জুন, ২০২৬

 

পলাশ পাল, নেত্রকোণা জেলা প্রতিনিধি:

নেত্রকোণার বারহাট্টা উপজেলায় সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির জন্য বরাদ্দকৃত চাল অবৈধভাবে মজুদ করে রাখার অভিযোগে এক ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ২৫ বস্তা চাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যবসায়ীকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে বারহাট্টা উপজেলা সদরের আসমা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খাদ্য অধিদপ্তরের বিভিন্ন সরকারি প্রকল্প ও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিতরণের জন্য বরাদ্দকৃত চাল এক ব্যবসায়ীর দোকানে মজুদ রাখা হয়েছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পরে বারহাট্টা উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে প্রয়োজনীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানকালে আসমা বাজারের ব্যবসায়ী কাসেম মিয়ার দোকানে তল্লাশি চালিয়ে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে বিতরণের জন্য বরাদ্দকৃত ২৫ বস্তা চাল পাওয়া যায়। প্রাথমিক তদন্তে চালগুলো ক্রয় করে মজুদ রাখার সত্যতা পাওয়ায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালত খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন (ক্ষতিকর কার্য প্রতিরোধ) আইন, ২০২৩-এর ৬ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় কাসেম মিয়াকে নগদ ২০ হাজার টাকা জরিমানা করেন। একই সঙ্গে অবৈধভাবে মজুদ রাখা ২৫ বস্তা চাল তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় বরাদ্দকৃত খাদ্যশস্য ক্রয়-বিক্রয়, মজুদ বা অবৈধভাবে বাজারজাত করার বিরুদ্ধে নিয়মিত নজরদারি অব্যাহত থাকবে। জনগণের জন্য বরাদ্দকৃত খাদ্যশস্য যাতে কোনো অসাধু চক্র আত্মসাৎ করতে না পারে, সে লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত কাসেম মিয়া আসমা বাজারের একজন স্থায়ী ব্যবসায়ী। অভিযানের ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং সরকারি খাদ্যশস্যের অপব্যবহারের বিরুদ্ধে প্রশাসনের কঠোর অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়েছে।

Share this news as a Photo Card


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
আর্কাইভস
01 June 2026

খাদ্য অধিদপ্তরের ২৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ, বারহাট্টায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com
01 June 2026

খাদ্য অধিদপ্তরের ২৫ বস্তা চাল অবৈধভাবে মজুদ, বারহাট্টায় ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

www.dainikkagoj.com